চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুবি শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৭ অপরাহ্ণ ২০, আগস্ট ২০১৭
শিক্ষা
A A
উপাচার্য

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান মাহবুবুল হক ভূঁইয়াকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীরা। নিজেদের এই সিদ্ধান্তের কথা জানিয়ে বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে তারা।

শিক্ষক মাহবুবুলের বিরুদ্ধে শোক দিবসে ক্লাস নেয়ার অভিযোগ মিথ্যা-ভিত্তিহীন বলে দাবি করেছেন স্মারকলিপি দেয়া শিক্ষার্থীরা।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা লিখেছেন, ‘আমরা বিভাগের সকল শিক্ষার্থী এ বিষয়ে জ্ঞাত যে,সেদিন যে ব্যাচের ক্লাস নেয়ার অভিযোগ তোলা হচ্ছে তাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছে এবং ইতোমধ্যে একটি পরীক্ষা সম্পন্ন হয়েছে।এই পরিস্থিতিতে ক্লাস নেয়ার কোন সুযোগ নেই। শুধুমাত্র কিছু শিক্ষার্থী পড়া বুঝিয়ে দেয়ার অনুরোধ করলে তিনি শিক্ষকদের রুমে জায়গা না পেয়ে পাশের শ্রেনিকক্ষে অবস্থান করছিলেন।’

অথচ ওই শিক্ষক ও শিক্ষার্থীদের বক্তব্য না শুনেই একপাক্ষিকভাবে সিদ্ধান্ত নেয়ার প্রতিবাদে শিক্ষার্থীরা বলেন, ‘স্যারের কিংবা সেদিন উপস্থিত শিক্ষার্থীদের কোন প্রকার মন্তব্য গ্রহণ ছাড়াই তাঁকে এক মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে।যা একান্তই একপাক্ষিক সিদ্ধান্ত ।আমরা এমন একপাক্ষিক সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছি।’

নিজেদের বিভাগের প্রধানকে বাধ্যতামূলক ছুটি ছাড়াও প্রাণনাশের হুমকির নিন্দা জানিয়ে শিক্ষার্থীরা স্মারকলিপিতে লিখেছেন, ‘১১ তম ব্যাচের শিক্ষার্থী সাঈদ ইবনে সাদ ফেসবুকে প্রকাশ্যে স্যারকে হত্যার হুমকি দিয়েছে।একজন শিক্ষককে এভাবে প্রকাশ্যে হুমকি দেয়ায় আমরা নিজেদের এবং স্যারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।’

রোববার দেয়া এই স্মারকলিপিতে শিক্ষকের বাধ্যতামূলক ছুটির আদেশ প্রত্যাহার এবং হুমকি দেয়া শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি দাবি করে লেখা হয়, ‘অনতিবিলম্বে স্যারের বিরুদ্ধে নেয়া এই শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহার এবং এভাবে প্রকাশ্য হুমকি দেয়া ছাত্ররূপী সন্ত্রাসের বহিষ্কারের দাবিতে বিভাগের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিচ্ছি।’

Reneta

জাতীয় শোক দিবসে ‘ক্লাস নেওয়ার অপরাধে’ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক এবং ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুল হক ভূঁইয়া তারেককে এক মাসের বাধ্যতামূলক ছুটি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুমিল্লা বিশ্ববিদ্যালয়মাহবুবুল হক ভূঁইয়া তারেক
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রচ্ছদ আঁকার স্বপ্নটা যেভাবে সত্যি হয়েছিল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপের গোল্ডেন বল বুটের দৌড়ে এগিয়ে মেসি, লড়াইয়ে আছেন এমবাপ্পেও

জুলাই ১৭, ২০২৬
Ukraine vs Russia concept flags on wall with crack. Ukraine Russia war crisis, economy, political conflict, relationship concept

রাশিয়া-ইউক্রেনে নতুন করে হামলা, শান্তি আলোচনার সম্ভাবনা ক্ষীণ

জুলাই ১৭, ২০২৬

অল্প বৃষ্টিতেই তেজগাঁওয়ের শাহীনবাগে জলাবদ্ধতা, বাড়ছে জনদুর্ভোগ

জুলাই ১৭, ২০২৬

জীবনযাত্রা ও মানসিক চাপে বাড়ছে ভার্টিগোর ঝুঁকি

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT