চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুবিতে সায়েন্স পোকাদের খেলা মেলা

ফরহাদুর রহমান ফরহাদুর রহমান
১১:৪২ অপরাহ্ণ ০৮, আগস্ট ২০১৮
শিক্ষা
A A

কুমিল্লার বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে প্রথম সায়েন্স ফেস্টিভ্যাল। বুধবার দিনব্যাপী কুমিল্লা ইউনিভার্সিটি সায়েন্স ক্লাবের আয়োজনে এই ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়।

সকালে বেলুন উড়িয়ে ফেস্টিভালের উদ্ভোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী।

ফেস্টিভ্যালে সায়েন্স অলিম্পিয়াড, পোস্টার প্রেজেন্টেশন, আইডিয়া কন্টেস্ট, রুবিক্স কিউবসহ মোট তিনটি ক্যাটাগরিতে ১১টি ইভেন্টে প্রায় ১২শ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারীরা জানান, এমন আয়োজনে অংশগ্রহণ করতে পেরে তারা উচ্ছ্বসিত।

প্রজেক্ট নিয়ে আসা কুমিল্লা ক্যান্টনমেন্ট হাই স্কুলের অ্যাভেঞ্জারস অফ সিবিএইচএস এর লিডার নকীবুলের বলেন, আসলে হুট করে আমাদের টিমের এই ফেস্টিভে রেজিস্ট্রেশন করা। তবু আমরা সাধ্যমতো চেষ্টা করে তিনটি প্রজেক্ট নিয়ে এসেছি।

কুমিল্লা জেলা স্কুলের মাহমুদুল বলেন, এখানের পরিবেশটা অনেক সুন্দর। খুব ভাল লাগছে। রুবিক্স কিউব প্রতিযোগিতায় ২য় হয়েছি। নেক্সটটাইম আরো ভাল করতে চাই।

Reneta

বিকালে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে ফেস্টিভ্যাল শেষ হয়।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. এমরান কবির বলেন, কুমিল্লা বিশবিদ্যালয়ের সায়েন্স ক্লাবের আয়োজনে আজকে এখানে ক্ষুদে বিজ্ঞানীদের মেলা জমেছে। একসময় এদের মাঝ থেকেই একেকজন বিদেশে পুরষ্কার জিতে দেশের মুখ উজ্জ্বল করবে।

এ ধরণের আয়োজনের জন্য বিশবিদ্যালয় সাইন্স ক্লাবকে ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্লাজমা ফিজিক্স বিভাগের প্রধান বিশিষ্ট বিজ্ঞানী ড. মোঃ খাইরুল ইসলাম।

এতে আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আবু তাহের, বিজ্ঞান অনুষদের ডিন এ কে এম রায়হান উদ্দিন, প্রকৌশল অনুষদ ডিন সজল চন্দ্র মজুমদার, কুমিল্লা ইউনিভার্সিটি সায়েন্স ক্লাবের মডারেটর জিল্লুর রহমান প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুমিল্লা বিশ্ববিদ্যলয়সায়েন্স ফেস্টিভ্যাল
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT