চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গাদের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ৪

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৮:৪৫ পূর্বাহ্ণ ০৭, অক্টোবর ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A
রোহিঙ্গা

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র রোহিঙ্গাদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৪ জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছে।

তবে ঘটনাস্থলে পুলিশসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা পৌঁছার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রোহিঙ্গাদের মধ্যে আতংকিত অনেকে ক্যাম্প এলাকা ছেড়ে অন্য ক্যাম্পে অবস্থান নিয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টায় উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে জানান কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।

Banglabid

ঘটনায় নিহত গিয়াস উদ্দিন স্থানীয় মুন্না বাহিনীর প্রধান মোহাম্মদ মুন্নার বড় ভাই। তবে নিহত অন্য ৩ জন এবং আহতদের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।

রফিকুল বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র কুতুপালং ক্যাম্পে নতুন ও পুরাতন রোহিঙ্গাদের মধ্যে গত কয়েকদিন ধরে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা চলছে। তারই ধারাবাহিকতা গত ৪ ও ৫ অক্টোবর ৩ জন রোহিঙ্গা নিহত হয়েছে।

এদিকে মঙ্গলবার ভোরে টেকনাফের চাকমারকূল ক্যাম্প সংলগ্ন গহীন পাহাড়ে অভিযান চালিয়ে সংঘর্ষের ঘটনায় জড়িত ৯ জন রোহিঙ্গাকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে।

Reneta

অতিরিক্ত পুলিশ সুপার বলেন: মঙ্গলবার সন্ধ্যায় কুতুপালং ক্যাম্প -১ এ রোহিঙ্গাদের দু’গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ৪ জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছে।

তিনি আরও বলেন: নিহতদের মধ্যে ৩ জনের গুলিবিদ্ধ এবং ১ জনের গলাকাটা মৃতদেহ পুলিশ উদ্ধার করেছে। আহতদের রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন স্থানীয় বিভিন্ন ক্লিনিকসহ উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে পুলিশসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে জানিয়ে রফিকুল বলেন: ঘটনায় আতংকিত রোহিঙ্গাদের অনেকে ঘটনাস্থলের ক্যাম্প ছেড়ে অন্য ক্যাম্পে অবস্থান নিয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে রয়েছে।

রোহিঙ্গা ক্যাম্পের স্থানীয়রা জানিয়েছে, অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় মুন্না বাহিনী ও রফিক বাহিনীর মধ্যে গত কয়েকদিন ধরে সংঘর্ষ চলছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সন্ধ্যায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT