চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুকের রেকর্ডে মুশফিকের অভিনন্দনের সঙ্গে আফসোস

সাইদুর রহমান শামীম সাইদুর রহমান শামীম
১০:৩১ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০১৬
স্পোর্টস
A A

টেস্ট ক্রিকেটে দুজনের অভিষেক কয়েক মাসের ব্যবধানে। বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের ২০০৫ সালের মে মাসে, আর ইংলিশ টেস্ট ক্যাপ্টেন অ্যালিস্টার কুকের ২০০৬’র মার্চে। তবে ইংল্যান্ড ও বাংলাদেশের ক্রিকেট কাঠামোর পার্থক্য দুজনের ক্যারিয়ার গ্রাফে গড়ে দিয়েছে বিশাল পার্থক্য।

চট্টগ্রাম টেস্টেই ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশী টেস্ট খেলার রেকর্ড গড়ছেন কুক। প্রতিপক্ষ অধিনায়ককে অভিনন্দন জানানোর সঙ্গে পর্যাপ্ত টেস্ট খেলার সুযোগ না পাওয়ার আক্ষেপ জানিয়েছেন মুশফিকুর রহিম।

তবে ক্রিকেট কাঠামোর পার্থক্য বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম এবং ইংল্যান্ডের অ্যালিস্টার কুকের ক্যারিয়ার গ্রাফে গড়ে দিয়েছে বড় পার্থক্য। দশ বছরে মাত্র ৪৮টি টেস্ট খেলেছেন মুশফিক। কুক খেলতে চলেছেন ১৩৪ নম্বর ম্যাচ।

Banglabid

২০০৫ এর মে মাসে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে টেস্টে অভিষেক হয় ২৯ বছর বয়সী মুশফিকুর রহিমের। এর দশ মাস পরে ২০০৬ এর মার্চে ভারতের বিপক্ষে নাগপুরে টেস্ট ক্যারিয়ার শুরু অ্যালিস্টার কুকের। দু’জনেই ক্যারিয়ারের শুরু থেকে এক দশক ধরে পারফরম্যান্স দিয়ে দলকে দিয়ে যাচ্ছেন নির্ভরতা। তবে দু’দলের টেস্ট খেলার সুযোগ পাওয়া না পাওয়ার হিসাবে যোজন যোজন দূরে কুক এবং মুশফিক।

ইংলিশ অধিনায়ক দশ বছরে খেলেছেন ১৩৩ টেস্ট, করেছেন সাড়ে দশ হাজার রান। ঊনত্রিশ সেঞ্চুরি আর ৫১ হাফ-সেঞ্চুরিতে ইনিংস প্রতি গড় ৪৭ দশমিক তিন এক। চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে গড়তে যাচ্ছেন ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলার রেকর্ড।

কুকের সঙ্গে ক্যারিয়ার শুরু করেও মুশফিক এক দশকে খেলেছেন মাত্র ৪৮টি টেস্ট। তবে এক ডাবল আরো একজোড়া সেঞ্চুরিসহ ইনিংস প্রতি রান সংগ্রহে কুককে পেছনে ফেলেছেন বাংলাদেশের টেস্ট ক্যাপ্টেন।

টেস্টে নিজের ব্যাটিং ছন্দে ফিরবেন মুশফিক এটাই টাইগার ভক্তদের প্রত্যাশা
চট্টগ্রাম টেস্টে নিজের ব্যাটিং ছন্দে ফিরবেন মুশফিক এটাই টাইগার ভক্তদের প্রত্যাশা
Reneta

সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, আমরা পনেরো মাস টেস্ট ক্রিকেট খেলি নাই এর মানে এই না যে আমরা খেলা থেকে বাইরে ছিলাম। টেস্ট ফরম্যাটে আমরা খেলতে পারি নাই, এর জন্য আমরা দায়ী না।

সাউথ আফ্রিকার বিপক্ষে গত বছরের আগস্টে খেলা সর্বশেষ টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিলেও উইকেট কিপারের ভূমিকায় ছিলেন না মুশফিক। এবারো যদি দলের স্বার্থে কিপিং গ্লাভস খুলে রাখতে হয় তাতেও রাজি তিনি।

mushfiqurrahimalastaircookbangladeshv7sxxcpw9nbsl
চট্টগ্রাম কুকের লাকি গ্রাউন্ড, তার ব্যাটিংয়ের দিকে তাকিয়ে থাকবে ইংলিশ শিবির

মুশফিক বলেন, ‘ উইকেটরক্ষকের দায়িত্ব পালন করে আমি ব্যাট হাতে ডাবল সেঞ্চুরিও করেছি। আবার শূন্য রানেও ফিরেছি। তাই এজন্য আমার ব্যাটিংয়ে কোনো সমস্যা হয় না। উইকেটরক্ষকের দায়িত্ব পালন করতে আমার এখন কোনো সমস্যা নেই। টিম ম্যানেজমেন্ট যদি মনে করে আমি উইকেটরক্ষকের দায়িত্ব পালন করলে দলের ভালো হবে তবে আমার সমস্যা নেই। আমি প্রস্তুত।’
উপমহাদেশীয় কন্ডিশনে বরাবরই বড় সাফল্য পাওয়ার রেকর্ড ইংলিশ টেস্ট অধিনায়কের। কুকও স্বীকার করলেন বাংলাদেশের তুলনায় ইংল্যান্ড বেশি টেস্ট খেলে বলেই তাদের পরিসংখ্যান এতটা সমৃদ্ধ।

কুক বলেন, ‘গত কয়েক বছরে খুব বেশি টেস্ট খেলার সুযোগ পায়নি বাংলাদেশ। অপরদিকে ইংল্যান্ড অনেক বেশি টেস্ট খেলেছে বাংলাদেশের তুলনায়।উপমহাদেশের উইকেটে সাধারণভাবেই স্পিন ধরে। প্রথম দু’দিন ব্যাটে ভালো বল আসলেও পরবর্তীতে বল খুব টার্ন করে। বাংলাদেশের বেশ ভালো স্পিনারও আছেন। তারা খুব ভালো ক্রিকেটও খেলছে দীর্ঘদিন ধরে।’

২০১০ সালে চট্টগ্রামেই বাংলাদেশের বিপক্ষে টেস্টে ১৭৩ রানের ইনিংস খেলেছিলেন ইংলিশ টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুক। সেই সাফল্যের ধারাবাহিকতার স্বপ্ন তার চোখে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ইংল্যান্ড টেস্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেষ পর্যন্ত নার্গিসের ভাইকেই অনুরোধটি জানাতে হলো

পরবর্তী

আমরা এগিয়ে, তবে ছেড়ে কথা বলবে না টাইগাররা: কুক

পরবর্তী

আমরা এগিয়ে, তবে ছেড়ে কথা বলবে না টাইগাররা: কুক

মিরাজের জন্য আইসিসির শুভকামনা

সর্বশেষ

‘আমি এ রায়ে সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ’

আগস্ট ২৪, ২০২৬

পরিচয় গোপন রেখে জানানো যাবে ঘুষ চাওয়ার খবর, নতুন ওয়েবসাইট চালু

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভিক্ষুকের মৃত্যুর পর ৩০ বস্তায় ৮ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার

আগস্ট ২৪, ২০২৬

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬

কলকাতার নিউমার্কেটে বহু হোটেল বন্ধ, দ্বিগুণ ভাড়া দিতে হচ্ছে বাংলাদেশিদের

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT