চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুকুরের গলায় মেডেল পরিয়ে ট্রাম্প বললেন, ‘আমেরিকান হিরো’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২১ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০১৯
আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক বিতর্কিত কাজের মাধ্যমে সমালোচিত। হয়তো স্বেচ্ছায় এসব করে আনন্দ পান তিনি। এবার টুইটারে এমন একটি ছবি তিনি শেয়ার করেছেন, যা একজন আমেরিকান সৈনিকের জন্য অপমানজনক।

২০১৭ সালের জুলাইতে তিনি ‘মেডেল অফ অনার’ পরিয়ে দিয়েছিলেন ভিয়েতনাম যুদ্ধফেরত সেনা জেমস ম্যাকক্লোয়ানের গলায়। বুধবার ট্রাম্প সেই একই ছবি পোস্ট করলেন টুইটারে। পার্থক্য একটাই। সেখানে জেমসের মুখ বদলে গিয়েছে একটি কুকুরের মুখে।

মার্কিন প্রেসিডেন্ট টুইট করে কুকুরটি সম্পর্কে লিখেছেন, ‘আমেরিকান হিরো!

তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখলে স্পষ্টই প্রতীয়মান হয় যে, ছবিটি ফটোশপে এডিট করা হয়েছে।

ভিয়েতনাম যুদ্ধে ১০ জনের প্রাণ বাঁচিয়েছিলেন মার্কিন সেনা চিকিৎসক জেমস ম্যাকক্লোয়ান। তাকে সম্মানিত করে প্রেসিডেন্ট বলেছিলেন: আপনার কাজ ও সাহস আমাদের ঋণে আবদ্ধ করেছে।

আর গতকাল সেই একই ছবি তিনি টুইট করে লিখেছেন, একটি সুন্দর কুকুর। প্রতিভাবান কুকুর। এটি আহত হয়েছিলো। তাকে ফিরিয়ে আনা হয়েছে। সে আমেরিকার হিরো।

Reneta

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, ফটোশপ করে ম্যাকক্লোয়ানের মুখটি বদলে দেওয়া হয়েছে একটি কুকুরের মুখে।

এই কুকুরটিই নাকি সিরিয়ার সুড়ঙ্গের মধ্যে আইএস প্রধান আবু বকর আল বাগদাদিকে তাড়া করে মরণ দ্বারে পৌঁছে দিয়েছে।

ম্যাকক্লোয়ানকে মেডেল পরানোর ছবি

ছবিটিতে দেখা যায়, মেডেল অব অনারে যে তারকাখচিত থাকে, তার জায়গায় আনা হয়েছে কুকুরের থাবার চিহ্ন। তাড়াহুড়োয় রয়ে গিয়েছে ম্যাকক্লোয়ানের সম্মানিত হওয়ার ছবি প্রকাশ করা একটি খবরের সাইটের নামও।

প্রসঙ্গটি তুলতেই এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্ক শুরু হয়েছে।

দ্য নিউইয়র্ক টাইমস বলছে, এই বিষয়ে মতামত দিয়েছেন ৭৩ বছরের ম্যাকক্লোয়ান। তিনি অবশ্য এই বিষয়টি হেসে উড়িয়ে দিয়েছেন।

ম্যাকক্লোয়ান জানান যে, একজন প্রতিবেদক এই ছবিটি তার কাছে পাঠানোর আগে তিনি তা দেখেননি। মিস্টার ট্রাম্প কুকুরের বীরত্বকে স্বীকৃতি দিয়েছেন। তিনি যখন দুটি চিত্রের তুলনা করেন তখন অবশ্য অসন্তষ্ট হননি। তিনি তা দেখে হেসেছিলেন।

ম্যাকক্লোয়ান বলেন, এই কুকুরগুলো খুব সাহসী হয়। সাহসী লোকদের সঙ্গে তারা কাজ করে।

তিনি আরও জানান, ভিয়েতনামে তিনি একটি কুকুরের সাথে কাজ করেছিলেন। যে মিশনের সময় শত্রুদের কাযকলাপ সনাক্ত করতে সহায়তা করেছিলো। তারা খুব সাহসী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুকুরবাগদাদি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

আস্তাগফিরুল্লাহ: একটি শব্দ, হাজার বছরের ইতিহাস

জুলাই ২৭, ২০২৬

মিয়ানমারে বেসামরিকদের ওপর হামলা বেড়েছে

জুলাই ২৭, ২০২৬

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জুলাই ২৭, ২০২৬

৩ শিক্ষাবিদকে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য নিয়োগ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT