চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কী বিষে দংশিল ভারতীয় সিরিয়াল!

নুসরাত শারমিন নুসরাত শারমিন
১০:১২ পূর্বাহ্ণ ২১, মার্চ ২০১৭
বিনোদন
A A

সন্ধ্যা নামলেই ঘরের নারী সদস্যরা ব্যস্ত হয়ে পড়েন টিভির রিমোট নিয়ে। এই সময়টাতে টিভি থাকে তাদের দখলে। এ সময় পরিবারের কেউ রিমোট চাইলেও তাকে চোখ রাঙানি দেওয়া হয়। কারণ হলো, ভারতীয় টিভি সিরিয়াল। গৃহবধূ কিংবা ঘরের পরিচারিকা, ছোট-বড় সবাই এই ভয়াবহ নেশায় আসক্ত। সিরিয়ালের নেশায় সন্ধ্যা থেকে রাত অবধি বুঁদ হয়ে থাকেন তারা। যেন সিরিয়ালের সেই পরিবারের একজন হয়ে ওঠেন দর্শক।

দেশে ভারতীয় সিরিয়ালের কুপ্রভাব
টাঙ্গাইল শহরের কলেজপাড়া এলাকায় গত বছর ভারতীয় সিরিয়াল দেখাকে কেন্দ্র করে ২২ বছরের সুমি আক্তারকে পিটিয়ে হত্যা করেছে একই বাসার ভাড়াটিয়া রিনা বেগম।
এর আগে, ভারতীয় সিরিয়াল ‘বোঝে না সে বোঝে না’র নায়িকা পাখির নামকরণে, পাখি থ্রি-পিস কিনে না দেওয়াতে আত্মহত্যা করে বাংলাদেশের এক কিশোরী। পাখি থ্রি-পিস কিনে না দেওয়ায় স্বামীকে তালাক দেওয়ার মত ঘটনাও ঘটেছিল বাংলাদেশে।

শুধু যে মেয়েদের মাঝে এই প্রভাব পড়ছে তা নয়, প্রভাব পড়ছে ছেলেদের ওপরেও। ৭ বছরের একটি ছেলেকে সিরিয়াল দেখার সুযোগ না দেওয়ায় বাবা-মায়ের ওপর অভিমান করে আত্মহত্যা করে সে। শুনতে অবাস্তব মনে হলেও ঘটনাগুলো সব বাংলাদেশেরই।

আপাতদৃষ্টিতে বিষয়টি নিছক বিনোদন মনে হলেও, ভারতীয় সিরিয়ালগুলোর বিষাক্ত প্রভাব ফেলছে বাংলাদেশী দর্শকদের মনে। সামাজিক সম্পর্কগুলোকে নষ্ট করছে সিরিয়ালগুলো। বিবাহ বহির্ভূত সম্পর্ক, একাধিক প্রেম, পরকীয়া, বউ-শাশুড়ির ঝগড়া, কূট চালে ভরপুর এই সিরিয়ালগুলোর প্রভাব পড়ছে দর্শকদের মনে। নিজেদের জীবনের সাথে নাটকের কাল্পনিক কাহিনী মেলাতে শুরু করেছেন দর্শকদের অনেকেই।

ভারতীয়রা কী ভাবছেন সিরিয়াল নিয়ে?
ভারতের এই সিরিয়ালগুলো নিয়ে ভারতীয়রাও শান্তিতে নেই। পশ্চিমবঙ্গের গভর্নর কেশরী নাথ ত্রিপাঠি এসব সিরিয়াল নিয়ে আপত্তি তুলেছেন। সম্প্রতি এক সভায় তিনি বলেছেন, ‘দুর্ভাগ্যের বিষয় কিছু চ্যানেলে এমন কিছু সিরিয়াল প্রচার হচ্ছে, যেখানে সংসারের নানান অশান্তি, ভয়ংকর ষড়যন্ত্র, পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়াসহ নানান বিষয় তুলে ধরা হয়।’

পশ্চিমবঙ্গ মহিলা পরিষদে ভারতীয় এসব সিরিয়ালের কুপ্রভাবের ব্যাপারে অনেক অভিযোগ জমা পড়ছে নিয়মিত। বিশেষ করে ‘এই ছেলেটা বেলবেলেটা’, ‘পুণ্যি পুকুর’, ‘মেম বৌ’, ‘রাঁধা’ সিরিয়ালে নারীদেরকে খুবই অসম্মানজনকভাবে তুলে ধরা হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতীয় কয়েকজন নারী সাংবাদিক।

ভারতীয় সাংবাদিক মঞ্জিরা মজুমদার বলেছেন, ‘সিরিয়ালগুলোতে মহিলাদের অগ্রগতির আসল দিকটি তুলে ধরার পরিবর্তে তাদেরকে হীন করে তুলে ধরা হচ্ছে। হিংসা, ঝগড়া, বহুগামিতা, পরস্পরকে আক্রমণ, সর্বোপরি পুরুষ-তন্ত্রকেই ভয়ংকর ভাবে তুলে ধরা হচ্ছে।’

রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপারসন অনন্যা চ্যাটার্জির মতে, মহিলাদের অগ্রগতি নিয়ে যেখানে আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী, সুচিত্রা ভট্টাচার্যের মত লেখিকারা একাধিক গল্প লিখেছেন, সেখানে এসব অর্থহীন এবং অবাস্তব সিরিয়াল দেখলে তার দুঃখ হয়। তিনি এগুলো বন্ধের দাবী জানান।

তবে সবাই যে বিপক্ষে কথা বলেছেন তা নয়। ভারতীয় সিরিয়ালের প্রযোজক শ্রীকান্ত মোহতাব বলেছেন, ‘আমরা সিরিয়ালে যা তুলে ধরছি তা সত্যি ঘটনা। যারা প্রতিবাদ করছেন, তারা কি জোর দিয়ে বলতে পারবেন সমাজে বহুগামিতা নেই?’

চাই সচেতনতা
ভারতীয় সিরিয়ালের জন্য সবচেয়ে জনপ্রিয় তিনটি চ্যানেল হলো স্টার জলসা, স্টার প্লাস এবং জি বাংলা। ২০১৪ সালে পাখি জামা না পেয়ে কিশোরীর আত্মহত্যার পরে সামাজিক এবং গণমাধ্যমে প্রচুর সমালোচনা হয় ভারতীয় সিরিয়াল নিয়ে। তার সূত্র ধরে, ওই বছর ১৯ অক্টোবর হাইকোর্ট রুল জারি করা হয়। রুলে বাংলাদেশে ভারতীয় তিনটি টিভি চ্যানেলের (স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলা) সম্প্রচার বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। তবে এ বছর ২৯ জানুয়ারি রিটটি খারিজ করে দেওয়া হয়।

ভারতীয় সিরিয়ালের আগ্রাসন রুখতে চাই সচেতনতা। দর্শকদেরকে দেশীয় চ্যানেল এবং শিল্পীদের প্রতি আকৃষ্ট করতে চাইলে প্রথমে ভারতীয় সিরিয়ালের কুপ্রভাব সম্পর্কে জানাতে হবে। তা না হলে, ভারতীয় সিরিয়ালের বিষাক্ত ছোবলে ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাবে সমাজ।

ট্যাগ: ভারতীয় সিরিয়াল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অধিনায়ক মুমিনুল, সহ-অধিনায়ক নাসির

পরবর্তী

হঠাৎ আলোচনায় মালবিকা

পরবর্তী
মালবিকা মোহনন

হঠাৎ আলোচনায় মালবিকা

‘মুক্তির ছোট গল্প’ নাটকের দৃশ্য

যুদ্ধাহত মুক্তিযোদ্ধার গল্প থেকে নাটক

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গ্রামে আধুনিক শিক্ষার স্বপ্নে কটিয়াদিতে যাত্রা শুরু গ্রিনফিল্ড একাডেমির

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঘুষ নেওয়ার অভিযোগে কর্মকর্তাকে মেয়াদোত্তীর্ণ বিস্কুট খাওয়ানোর চেষ্টা

আগস্ট ২৯, ২০২৬

জানালার ওপারে বৃষ্টি, এপারে বন্দী শৈশব

আগস্ট ২৯, ২০২৬

বিরাট লোডশেডিংয়ের শঙ্কা, ভোগাবে রাতেও

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যার সতর্কতায়ও ঘর ছাড়ছেন না নেপালের এক নারী

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT