চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কী করবেন বৃষ্টিতে ভিজে গেলে?

নুসরাত শারমিন নুসরাত শারমিন
৫:৫০ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০১৭
লাইফস্টাইল
A A

মেঘ আর বৃষ্টি, গত কয়েকটা দিন এমনই কাটছে। এমন দিনে ঘর ছেড়ে বাইরে যেতে কার ইচ্ছে করে বলুন? কিন্তু কাজকর্মতো ফেলে রাখা যায় না। কাজের প্রয়োজনে বাইরে বের হয়ে বৃষ্টিতে ভিজে গেলেও বাঁধে বিপত্তি। জ্বর, সর্দি, কাশিতে পুরো নাস্তানাবুদ অবস্থা।

বৃষ্টি বিলাস কিংবা অনিচ্ছাকৃত ভেজা, সবক্ষেত্রেই প্রয়োজন বাড়তি কিছু সতর্কতা। নাহলে অসুস্থতায় ভুগতে হতে পারে। জেনে নিন বৃষ্টিতে ভিজে গেলে কী করা উচিত সেই সম্পর্কে কিছু তথ্য।

ভেজা কাপড় বদলে ফেলুন
বাইরে থেকে বাড়ি ফেরার সাথে সাথেই ভেজা কাপড় পাল্টে শুকনা কাপড় পরে ফেলুন। বেশিক্ষণ ভেজা কাপড়ে থাকলে সর্দি-কাশি হওয়ার আশঙ্কা থাকে। তাই সুস্থ থাকতে চাইলে যত দ্রুত সম্ভব ভেজা কাপড় বদলে ফেলা ভালো।

Banglabid

ব্রাশ দিয়ে ঘষে পা ধুয়ে ফেলুন
বৃষ্টি মানেই পা কাদায় মাখামাখি। রাস্তার ধুলোময়লা এবং রোগজীবাণু সব পায়ে লেগে যায় বৃষ্টিতে। তাই বাড়ি ফিরেই ব্রাশ দিয়ে ঘষে পা ধুয়ে ফেলুন। পা ধোঁয়ার সময় অ্যান্টিসেপটিক সাবান ব্যবহার করুন। নখের ফাঁকে জমে থাকা কাদামাটিও ভালো করে পরিষ্কার করে নিন।

কুসুম গরম পানিতে গোসল করে নিন
বৃষ্টির পানিতে ভেজার পরে হালকা গরম পানি দিয়ে গোসল করে নিন। এতে শরীরে লেগে থাকা সব জীবাণু ধুয়ে যাবে। বৃষ্টির কারণে সর্দি-কাশি হওয়ার ঝুঁকিও কমে যাবে গোসল করে নিলে। গোসলের সময় অবশ্যই অ্যান্টিসেপটিক সাবান ব্যবহার করবেন। গোসলের পর ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

সর্দি ও কাশি প্রতিরোধে মশলা চা অত্যন্ত উপকারী।

হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে নিন
গোসলের পর চুল শুকানোর পালা। দীর্ঘ সময় ধরে ভেজা ছিলেন। তাই চুল শুকাতে দেরী করা চলবে না। দ্রুত চুল শুকাতে হেয়ার ড্রায়ার ব্যবহার করুন। চুলগুলোকে শুকিয়ে ঝরঝরে করে নিন।

Reneta

এক কাপ মশলা চা খান
সর্দি ও কাশি প্রতিরোধে মশলা চা অত্যন্ত উপকারী। আদা, এলাচ, তেজপাতা, লবঙ্গ, দারচিনি দিয়ে তৈরি গরম গরম এক কাপ চা পান করে নিন। চায়ের প্রতি চু্মুকে সতেজ হয়ে উঠবেন আপনি।

গরম স্যুপ খান
শরীরের তাপমাত্রা বাড়ানোর জন্য পুষ্টিকর এক বাটি গরম স্যুপ খেয়ে নিন। ভেজিটেবল, কর্ন কিংবা থাই যেটা আপনার পছন্দ সেটাই রাখুন খাবার তালিকায়। তবে খেয়াল রাখুন স্যুপটি যেন প্রচুর পুষ্টি উপাদান সমৃদ্ধ হয়। সম্ভব হলে স্যুপে আদার পরিমাণ বাড়িয়ে দিন।

ভিটামিন সি যুক্ত খাবার খান
ভিটামিন সি সবচেয়ে শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট। ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে সর্দি কাশি থেকে শরীরকে রক্ষা করে। লেবু ও লেবুজাতীয় সব টক ফল ভিটামিন সি’র চমৎকার উৎস। আমলকী, কমলা, মালটা, আঙুর, পেঁপে, আনারস, জাম ইত্যাদি ফলে রয়েছে প্রচুর ভিটামিন সি। তাই সর্দি-কাশির কবলে পড়তে না চাইলে কিছু ভিটামিন সি যুক্ত ফল খেয়ে নিন। বোল্ড স্কাই

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

শ্রেষ্ঠ ২০ স্মার্টফোন

পরবর্তী

রানা প্লাজা ট্র্যাজেডির ৪ বছর পর কোথায় দাঁড়িয়ে পোশাক শিল্প?

পরবর্তী
বস্ত্রখাত

রানা প্লাজা ট্র্যাজেডির ৪ বছর পর কোথায় দাঁড়িয়ে পোশাক শিল্প?

'হাওরের মানুষতো মারা যাইবো'

সর্বশেষ

‘রাজনীতির সদরে-অন্দরে’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ১৯, ২০২৬

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT