বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সেরা অলরাউন্ডার নাসির হোসেন ভারত এ দলের বিপক্ষে দুর্দান্ত এক শতকের দেখা পেয়েছেন। বাংলাদেশ এ দলের আনঅফিসিয়াল ওয়ানডে সিরিজের প্রথম ম্যচটিতেও অর্ধশতক করেছিলেন বাংলাদেশের এই তারকা।
স্বাগতিক ভারতের বোলারদের শাসন করে ৯৬ বলে ১০২ রান করেন নাসির। দর্শনীয় শতকের পথে ১২টি চার এবং ১টি ছয়ের দুর্দান্ত প্রদশর্নী করেন ২৩ বছর বয়সী এই তারকা।
নাসিরের শতকের সুবাদে নিজেদের ইনিংসে ৮ উইকেট হারিয়ে ২৫২ রানের লড়াই করার মতো পুঁজি সংগ্রহ করেছে টাইগার বাহিনী।
বিশ্ব ক্রিকেটে অলরাউন্ডারদের আকালের মাঝে উজ্জ্বল ব্যতিক্রমী দৃষ্টান্ত ধরে রাখা সাকিব আল হাসানের পরে দলে আরো এক দুর্দান্ত অলরাউন্ডারের নাম নাসির হোসেন।
বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিংয়ে অসাধারণ নৈপুণ্য দেখানো শক্তিশালী এই তারকার অদম্য মানসিকতার পরিচয় দেখছে এবার ভারতের এ দল।
বাংলাদেশ এ দলের হয়ে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচেও লিটন দাসের ৭৫ রানের ইনিংসের সাথে নাসিরের অর্ধশতক হারের ব্যবধান কমান।
ব্যঙ্গালোরের প্রথম ম্যাচটিতেও নাসির হোসেন ৭১ বলে ৫২ রানের একটি ইনিংস খেলেছিলেন। এছাড়াও ২ উইকেট পেয়েছিলেন এ অফস্পিনার।






