চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিয়ারোস্তামিকে উৎসর্গ করে বৈরুত চলচ্চিত্র উৎসব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০১ অপরাহ্ণ ০৮, অক্টোবর ২০১৭
বিনোদন
A A
কিয়ারোস্তামি

বিশ্বের নন্দিত চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক, চিত্রনাট্যকার ও আলোকচিত্রী আব্বাস কিয়ারোস্তামি। ইরানি নিউ ওয়েভ চলচ্চিত্র আন্দোলনের সার্থক রূপকার তিনি।। আর তাই, তাকে স্মরণ করেই লেবাননে শুরু হয়েছে ‘বৈরুত ফিল্ম ফেস্টিভাল ২০১৭’। লেবাননের রাজধানী বৈরুতে বুধবার পর্দা উঠেছে এ চলচ্চিত্র উৎসবের। আর এই চলচ্চিত্র উৎসবে বিভিন্ন বিভাগে কিয়ারোস্তামির চারটি ছবি প্রদর্শন করা হবে বলে জানা গেছে।

চলচ্চিত্রে মন্তাজ বা রূপকের ব্যবহারে অনন্য ছিলেন কিয়ারোস্তামি। তার ‘টেক মি হোম’, ‘হোয়ার ইজ দ্যা ফ্রেন্ড হোম’, ‘টুয়েন্টি ফোর ফার্মস’, ‘অ্যা টেস্টি অব চেরি’ প্রদর্শিত হবে এবার। এছাড়া কিয়ারোস্তামির জীবন নিয়ে নির্মিত মন্তাজ ফিল্ম ‘সেভেন্টি সিক্স মিনিটস এন্ড ফিফটিন সেকেন্ড উইথ’ দেখানো হবে উৎসবে।

ইরানি নির্মাতা হলেও কিয়ারোস্তামি বিশ্ব চলচ্চিত্রের দ্বারা যেমন প্রভাবিত ছিলেন, তেমনই তাঁর নির্মিত চলচ্চিত্রগুলোও বিশ্বের বিভিন্ন দেশের নির্মাতাদেরকে প্রভাবিত করেছে। প্রখ্যাত ফ্রেঞ্চ-সুইস চলচ্চিত্র নির্মাতা জ্যঁ লুক গদার বলেছিলেন, ‘চলচ্চিত্র শুরু হয়েছিল ডি ডব্লিউ গ্রিফিতকে দিয়ে। আর শেষ হয়েছে আব্বাস কিয়ারোস্তামিকে দিয়ে।’

এই চলচ্চিত্র উৎসবকে সামনে রেখে কিয়ারোস্তামির ছেলে আহমেদ, অভিনেতা হুমায়ূন এরশাদ, দোভাষী তুফান গারেকানি ,প্রযোজক চার্লস গিলবার্ট-সহ অনেকেই এই অনুষ্ঠানে যোগ দিতে এখন লেবাননে অবস্থান করছেন। উৎসব চলবে ১২ অক্টোবর পর্যন্ত। তেহরান টাইমস।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আব্বাস কিয়ারোস্তামি
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেডারেশন কাপ ফাইনাল: প্রথমার্ধে এগিয়ে মোহামেডান

মে ২০, ২০২৬

‘প্রিন্স’ ও ‘রাক্ষস’ নিয়ে কাল আসছে নতুন ওটিটি

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

টিকা স্বল্পতার বিষয়ে অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেছিল ইউনিসেফ

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

দুই মাস পর হরমুজ প্রণালি অতিক্রম করেছে দুটি চীনা ট্যাংকার

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ব্যক্তি উদ্যোগেও সরকারি খাল খনন করা যাবে’

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT