চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিশোর ফুটবলারের যৌন আক্রমণের শিকার নারী রেফারি!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৯ অপরাহ্ণ ২৭, মে ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

রেফারির সিদ্ধান্ত পছন্দ না হলে ছোট-বড় সব ম্যাচেই তার প্রতিবাদ দেখা যায়। ম্যাচ পরিচালকের সঙ্গে মাঠের ফুটবলারদের হাতাহাতির ঘটনাও আছে। অনেক সময় দলীয় সমর্থকদের হাতেও হেনস্তা হতে হয় রেফারিকে। তবে ইতালিতে যেটা ঘটেছে তা অধিক দৃষ্টিকটু। সেখানে কিশোর এক ফুটবলার ও তাদের সমর্থকদের হাতে যৌন আক্রমণের শিকার হয়েছেন এক নারী রেফারি।

হতাশাজনক ঘটনায় যে ফুটবলারটির হাতে নারী রেফারি আক্রমণের শিকার হয়েছেন, সেই ফুটবলারের বয়স ১৪ বছরেরও কম। ইতালির ভেনিস প্রদেশের মেস্ত্রে শহরের অনূর্ধ্ব-১৪ দলের একটি ম্যাচ পরিচালনার সময় এই অপ্রত্যাশিত ঘটনার শিকার হন ২২ বছরের রেফারি গিউলিয়া নিকাস্তো।

ট্রেপোর্টি এবং মিরানিজের মধ্যে চলা ম্যাচে একটি কর্ণার কিক দেয়া নিয়ে রেফারিকে হেনস্তা করেন ট্রেপোর্টির ওই ফুটবলার। এসময় নারী রেফারির শর্টস টেনে নামিয়ে ফেলেন এবং তাকে কোণঠাসা করতে স্পর্শকাতর জায়গায় হাত দেন।

সঙ্গে সঙ্গেই ওই খেলোয়াড়কে লাল কার্ড দেখান রেফারি নিকাস্তো। লাল কার্ড দেখানোর জন্য অভিযুক্ত ফুটবলার উল্টো চ্যালেঞ্জ করেন রেফারিকে। একই সময় লাল কার্ড দেখানোর কারণে রেফারির ওপর খেপে যান ট্রেপোর্টির সমর্থকরাও। পরে ফুটবলারদের চেয়ে নারী রেফারিকে বেশি যৌন আক্রমণ করে ট্রেপোর্টির সমর্থকবাহিনী।

তখন ট্রেপোর্টির সমর্থকদের থামানো হয়নি এবং পরে ম্যাচও চলতে থাকে। পরে ট্রেপোর্টি কোচ মার্কো দাল্লা পিপ্পা জানান, এই ঘটনার জন্য তারা আয়োজকদের কাছে ক্ষমা চেয়েছেন।

দলটির কোচ বলেছেন, শুধু আয়োজকই নয়, তারা ক্ষমা চাওয়ার জন্য ওই নারী রেফারির সঙ্গেও যোগাযোগের চেষ্টা করছেন। পিপ্পা বলেন, ‘আমরা ইতিমধ্যে আয়োজক কমিটির কাছে ক্ষমা চেয়েছি। আমরা রেফারির সাথেও যোগাযোগ করার চেষ্টা করছি, তার কাছেও একইভাবে ক্ষমা চাওয়া হবে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT