চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিশোরী ধর্ষণে অভিযুক্ত গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৭ অপরাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০১৯
অপরাধ
A A

নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় এক কিশোরীকে (১৬) ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত মো. সাহাদাত হোসেনকে (৩৮) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।

সোমবার গাজীপুরের কোনাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে আলোচিত এই ঘটনার আসামিকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১ এর কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম চ্যানেল আই অনলাইনকে বলেন, গত ২৪ জানুয়ারি নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা এলাকার একটি হোটেলে ধর্ষণের শিকার হয় ওই কিশোরী।

Banglabid

এরপর গত ৩ ফেব্রুয়ারি ভুক্তভোগীর মা বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি মামলা (নং-৫) দায়ের করেন। চাঞ্চল্যকর এ ঘটনায় ছায়া তদন্ত শুরু করে র‌্যাব-১।

অভিযানের নেতৃত্বে থাকা র‌্যাব-১ এর মেজর আব্দুল্লাহ আল মেহেদী জানান, সাহাদাত পরোক্ষভাবে কয়েকজনের সহযোগিতায় অত্যন্ত সুকৌশলে ভুক্তভোগীকে ধর্ষণ করে।

গ্রেপ্তার সাহাদাত প্রাথমিকভাবে কিশোরীকে নির্যাতনের অভিযোগ স্বীকার করেছে জানিয়ে মেজর মেহেদী বলেন, গত ২-৩ মাস আগে মোবাইলে আলাপের মাধ্যমে ওই কিশোরীর দারিদ্র্যতার সুযোগ নেন সাহাদাত। তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে সুমন নামে এক ব্যক্তির সঙ্গে মোবাইলেই পরিচয় করিয়ে দেন।

Reneta

‘‘পূর্ব পরিকল্পনা অনুযায়ী সুমন ওই কিশোরীকে গত ২৪ জানুয়ারি দেখা করতে বলেন। সে অনুসারে কিশোরী দেখা করতে সোনারগাঁওয়ের পেরাব এলাকায় গেলে সাহাদাত নিজেকে সুমন বলে পরিচয় দেন। পরে সাহাদাত ঘুরতে যাওয়ার কথা বলে ভিকটিমকে নিয়ে হোটেলে নিয়ে কোমল পানীয় ও জুসের সঙ্গে নেশা দ্রব্য মিশিয়ে কিশোরীকে ধর্ষণ করে।’’

সাহাদাত গোপনে মোবাইলের মাধ্যমে ভিডিও ধারণ করে ঘটনা গোপন রাখতে কিশোরীকে চাপ দেয়।

এর আগেও কয়েকটি ধর্ষণের ঘটনায় জড়িত বলেও জানান মেজর মেহেদী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধর্ষণর‌্যাব-১
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডাস্টবিনের ভেতর গ্রেনেড, গুলি

পরবর্তী

উপকূলবর্তী এলাকায় প্রিম্যাচিউর শিশু: দ্রুত পদক্ষেপ নিতে হবে

পরবর্তী

উপকূলবর্তী এলাকায় প্রিম্যাচিউর শিশু: দ্রুত পদক্ষেপ নিতে হবে

এক ব্যারিস্টারের ফেসবুক লাইভে সরল স্কুলের সামনের ডাস্টবিন

সর্বশেষ

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬

সিরিয়ার গোপন পারমাণবিক অধ্যায়ে নতুন মোড়, তদন্তে জাতিসংঘ

আগস্ট ১৯, ২০২৬

বাড়ছে ছাদকৃষির পরিধি, মানসম্মত কৃষি উপকরণ নিয়ে চ্যালেঞ্জ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত দীপু মনি

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT