চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিশোরীকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

সুমন রয় সুমন রয়
৯:০৮ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০২০
- সেমি লিড, জনপদ, নরসিংদী
A A

নরসিংদীর চৌয়ালা এলাকায় ১৪ বছরের এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে। এই ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় এই ধর্ষণের ঘটনা ঘটে।

শুক্রবার বিকেলে ধর্ষণের সাথে জড়িত ২জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলো: নরসিংদী শহরের চৌয়ালা এলাকার ওয়ারিশ আলীর ছেলে মো. মনির (৩২) ও মতি মিয়ার ছেলে মো. হাসান (২১)।

শুক্রবার সন্ধ্যায় জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক ও জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক রূপন কুমার সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নরসিংদী শহরের চৌয়ালা এলাকার বালুর মাঠ সংলগ্ন জনৈক গোলাপ মেম্বারের মিলের দক্ষিণ-পূর্ব পাশে একটি ফাঁকা জায়গায় স্থানীয় মনিরসহ অজ্ঞাতনামা ৩ জন মিলে জোরপূর্বক ওই কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে।

এই ঘটনায় আজ দুপুরে নরসিংদী মডেল থানায় মনিরকে প্রধান আসামী করে ৩ জনকে অজ্ঞাতনামা উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়। মামলার পর নরসিংদী মডেল থানার পুলিশ পরিদর্শক তোফাজ্জল হোসেন, উপপরিদর্শক শাহীন আহমেদ চৌধুরী তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামীদের অবস্থান শনাক্ত করে ঘটনায় জড়িত মনির ও হাসানকে গ্রেপ্তার করে। অন্য আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ধর্ষণের শিকার ওই কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য আদালতের মাধ্যমে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিশোরী গণধর্ষণ
শেয়ারTweetPin

সর্বশেষ

পরিষ্কার পরিচ্ছন্নতার খোঁজ নিতে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী

আগস্ট ১, ২০২৬

নতুন বন্দোবস্তের প্রতিশ্রুতি, পুরোনো দুর্নীতির বাস্তবতা

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিজিটাল অপরাধ দমনে সাইবার সুরক্ষা আইনের সংশোধন জরুরি

আগস্ট ১, ২০২৬

১৫০ বছর পর লাইব্রেরিতে ফিরল ধার নেওয়া বই, জরিমানা ২৪ লাখের বেশি

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের ভাতা-অনুদান বাড়াল সরকার

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT