আন্তর্জাতিক

কিম জং ন্যাম হত্যা: নর্থ কোরীয় কূটনীতিককে খুঁজছে পুলিশ

কিম জং ন্যাম হত্যা: নর্থ কোরীয় কূটনীতিককে খুঁজছে পুলিশ

কিম জং ন্যামের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে মালয়েশিয়ার কুয়ালালামপুরে নর্থ কোরিয়ার দূতাবাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে খুঁজছে মালয়েশিয়ার পুলিশ।

বুধবার কুয়ালালামপুরের একটি  সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার পুলিশ প্রধান খালিদ আবু বকর এ তথ্য জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, পূর্বে ঘোষিত তিনজন সন্দেহভাজন ছাড়াও  আরো তিনজন উত্তর  কোরীয় ব্যক্তিকে সন্দেহের তালিকায় রেখে  খোঁজা হচ্ছে। তাদের একজন কুয়ালালামপুরের নর্থ কোরীয় দূতাবাসের  দ্বিতীয় সচিব  হ্যাং কং সং। অন্য দুজন হলেন, নর্থ কোরীয় এয়ার লাইন্সের  কিম উই কে টু এবং রি জি ইউ।

পুলিশ প্রধান জানান, আরো চার উত্তর কোরিয়ান সন্দেহভাজন মালয়েশিয়ার পিয়াঙ্গুনে আত্নগোপন করে অাছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহভাজন দুই নারী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সৎ ভাই উন গত সপ্তাহে কুয়ালালাম এয়ারপোর্টে মারা যান। পুলিশ মৃত্যুর  কারণ নিশ্চিত করে জানিয়েছে, বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে। ঘটনার বিস্তারিত বিবরণে পুলিশ জানায়, দুজন মহিলা তার কাছে যায় এবং তাদের একজন  বিষ মিশ্রিত একটি কাপড় তার মুখে চেপে ধরে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…