বিএনপি জঙ্গিদের পক্ষে কথা বলে আবার জাতীয় ঐক্যেরও ডাক দেয়। এটা জাতির সঙ্গে পরিহাস বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আগামী কিছুদিনের মধ্যে দেশ স্বাভাবিক অবস্থা ফিরে আসবে বলে মন্তব্য করেছেন তিনি।
সকালে নেদারল্যান্ডের রাষ্ট্রদূত লিউনি কুয়েলেনারার সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
ঘন্টাব্যাপী বৈঠকে দেশের চলমান পরিস্থিতি, দু’দেশের ব্যবসা-বাণিজ্যের অগ্রগতি,গার্মেন্ট শিল্পের বিকাশ, বিদেশীদের নিরাপত্তাসহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন বাণিজ্যমন্ত্রী।
বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী বলেন, নেদারল্যান্ড বাংলাদেশের পুরোনো বন্ধু। বাংলাদেশে জঙ্গিবাদের ঘটনা ঘটলেও এটা বৈশ্বিক সমস্যা। দেশের সব কিছুই এখন স্বাভাবিক হচ্ছে।
দেশের পরিস্থিতি স্বাভাবিক বলেই আগামী মাসে নেদারল্যান্ড বাংলাদেশে গার্মেন্ট সেক্টর নিয়ে সম্মেলনে যাচ্ছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।







