চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিউবার অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে ওবামার আশ্বাস

আলীম আল রাজীআলীম আল রাজী
৮:৫৫ অপরাহ্ণ ২১, মার্চ ২০১৬
আন্তর্জাতিক
A A

কিউবা সফরে গিয়ে দেশটির বিরুদ্ধে দীর্ঘদিনের বাণিজ্যিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয়ার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মানবাধিকার পরিস্থিতির বিষয়ে মতবিরোধ সত্ত্বেও দুই দেশের সম্পর্ক উন্নয়নে কাজ করতে সম্মত হয়েছেন দুই নেতা।

ঐতিহাসিক কিউবা সফরে গিয়ে হাভানায় প্যালেস অব রেভ্যুলেশনে প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রোর সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বৈঠকে দুই দেশের সম্পর্কে নতুন দিনের সূচনার প্রশংসা করেন ওবামা।

বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে বারক ওবামা বলেন, কিউবার ভাগ্য যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশ নির্ধারণ করবে না। সময়মতো কিউবায় পরিবর্তন আসবে।

তবে এ পরিবর্তন হঠাৎ করেই হবে না বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

তবে দীর্ঘদিনের বাণিজ্যিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন,মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে কিউবার নেওয়া পদক্ষেপের উপর নির্ভর করবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি। তবে কবে নাগাদ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে,সে সম্পর্কে কিছু বলেননি মার্কিন প্রেসিডেন্ট।

সংবাদ সম্মেলনে রাউল ক্যাস্ত্রো নিষেধাজ্ঞা প্রত্যাহারের পাশাপাশি গুয়ানতানামো বে কারাগার বন্ধ করারও আহবান জানান।

Reneta

মানবাধিকার ইস্যুতে দুই দেশের মতপার্থক্য সত্ত্বেও সম্পর্ক উন্নয়নে একসাথে কাজ করার কথা বলেন ক্যাস্ত্রো।

সফরের শেষ দিনে আজ কিউবার রাজনৈতিক ভিন্নমতাবলম্বীদের সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট। বারাক ওবামার এ সফরকে ব্যাপক গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র ও কিউবার গণমাধ্যম।

তবে সবকিছুর পরেও ওবামার এ সফরের মধ্য দিয়ে ১৯৫৯ সালের পর দু’দেশের সুসম্পর্ক প্রতিষ্ঠার ব্যাপারে আশাবাদী কিউবা ও যুক্তরাষ্ট্রের জনগণ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবামার কিউবা সফরকিউবাবারাক ওবামা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT