চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিংবদন্তী জহির রায়হানের চরিত্রে মোস্তফা মনোয়ার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫২ পূর্বাহ্ন ০৮, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী চিত্রপরিচালক জহির রায়হানের চরিত্রে অভিনয় করছেন ‘লাইভ ফ্রম ঢাকা’ খ্যাত মোস্তফা মনোয়ার।

১৯৭০ সালে জহির রায়হান পরিচালনা করেছিলেন ঐতিহাসিক চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’। তৎকালীন সেন্সর বোর্ড চলচ্চিত্রটি আটকে দিয়েছিল। সেই সময় বোর্ডের সঙ্গে যুক্তিতর্কে লিপ্ত হয়েছিলেন জহির রায়হান।

অজানা এমন ঘটনাকেই উপজীব্য করে ওটিটি প্লাটফর্ম চরকির উদ্যোগে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘লাইট, ক্যামেরা…অবজেকশন’। এতে জহির রায়হানের চরিত্রে অভিনয় করছেন মোস্তফা মনোয়ার।

এবারই প্রথম পর্দায় জহির রায়হানের চরিত্র আসছে৷ এ প্রসঙ্গে মোস্তফা মনোয়ার বলেন, এই চরিত্রটি আমার জন্য ভীষণ চ্যালেঞ্জিং ছিল। খুব ভয়ে ভয়ে আমি চরিত্রটি করেছি। এ প্রজন্ম নতুন করে জহির রাহয়ানের ব্যক্তিত্ব সম্পর্কে জানতে পারবে।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সালেহ সোহবহান অনীম। তিনি বলেন, এটি সংলাপ নির্ভর চলচ্চিত্র।

মোস্তফা মনোয়ার ছাড়াও এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে আরো অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, অপর্ণা ঘোষ, ফারহানা হামিদ।

Reneta

স্বাধীনতা ও বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে চরকি মুক্তি দিচ্ছে অরিজিনাল সিরিজ ‘জাগো বাহে’। তারই একটি সিরিজ ‘লাইট ক্যামেরা অবজেকশন’। ১৬ ডিসেম্বর এটি চরকিতে মুক্তি পাবে।

চরকির সিইও রেদওয়ান রনি বলেন, ‘জাগো বাহে’ সিরিজে বাঙালির জেগে ওঠা, দ্রোহ, প্রতিরোধ, বিপ্লব উঠে আসবে। তিনটি সিরিজের মধ্যে থাকবে শব্দের খোয়াব, লাইট ক্যামেরা অবজেকশন ও বাংকার বয়। ১৯৫২, ১৯৭০ ও ১৯৭১ সাল উঠে আসবে।

যারা নগদের মাধ্যমে পে করে কনটেন্টগুলো উপভোগ করবেন তারা ৫০ শতাংশ ছাড় পাবেন।

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়জহির রায়হানমোস্তফা মনোয়ারলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ডিআরইউ ব্যাডমিন্টন দ্বৈতে চ্যাম্পিয়ন মাসুম-সাব্বির

ফেব্রুয়ারি ৯, ২০২৬

বিশ্বকাপের মাঝে ভারত ছাড়লেন আমিরাতের পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়

ফেব্রুয়ারি ৯, ২০২৬

মঙ্গলবার ৮ লেখকের হাতে তুলে দেয়া হবে ‘ঢাকা ব্যাংক–আনন্দ আলো সাহিত্য পুরস্কার’

ফেব্রুয়ারি ৯, ২০২৬

এবারের ভোট জনগণের কাছে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেওয়ার: তারেক রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬

‘এই চারটি দিন সত্যিই ম্যাজিক্যাল ছিল’

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT