চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিংবদন্তী আলীর জানাযায় হাজারো মানুষ

সাইদুর রহমান শামীম সাইদুর রহমান শামীম
১:০৬ অপরাহ্ণ ১০, জুন ২০১৬
স্পোর্টস
A A

সর্বকালের সেরা ক্রীড়াবিদ এবং বক্সিং কিংবদন্তি মোহাম্মদ আলীর দাফন হবে রাতে। তাঁর জন্মস্থান যুক্তরাষ্ট্রের কেন্টাকির লুইসভিলে শুক্রবার সকালে (বাংলাদেশ সময়) আলীর জানাজায় অংশ নেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো মানুষ।

ক্যারিয়ারের শেষ বক্সিং লড়াইয়ে ১৯৮১ সালে উইলি বেস্মানোফকে হারিয়েছিলেন যে স্থানে লুইসভিলের সেই ফ্রিডম হলেই মোহাম্মদ আলি’র শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। গত শুক্রবার মৃত্যু’র ঠিক এক সপ্তাহ পর, জন্মস্থানে এ কালজয়ী বক্সারকে শেষ বিদায় জানাতে উপস্থিত হন হাজারো শোকাতুর ভক্ত।

মৃত্যুর আগে যেভাবে শেষ ইচ্ছের কথা জানিয়েছিলেন মোহাম্মদ আলী, ঠিক সেভাবেই তাঁর জানাযা হয়েছে। ইমামতি করেন তাঁরই মনোনীত, যুক্তরাষ্ট্রের বিখ্যাত ইসলামী মনিষী জায়েদ শাকির।

Banglabid

নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো আর অত্যাচারির বিরুদ্ধে আজীবন প্রতিবাদী মোহাম্মদ আলীকে শেষ বিদায় জানাতে যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে জমা হয়েছিলেন সারা দুনিয়ার  প্রায় ১৪ হাজার মানুষ।

প্রিয় শহর কেন্টাকিতেই বাংলাদেশ সময় রাতে তাঁর মরদেহ দাফন করা হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য উন্মুক্ত শেষ বিদায়ের সে অনুষ্ঠানে থাকতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনসহ রাজনীতিবিদ, ক্রীড়াবিদ এবং বিনোদন জগতের তারকারা অংশ নেবেন।

Reneta

বিশিষ্টজন ছাড়াও থাকছেন হাজারো সাধারণ মানুষ, যাদের অধিকারের জন্য সারা জীবন লড়াই চালিয়ে গেছেন তিনবারের বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন, দ্য গ্রেটেস্ট মোহাম্মদ আলি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোহাম্মদ আলী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইফতার বিতরণে বৌদ্ধ মন্দিরের ভিক্ষুরা

পরবর্তী

‘শিশুকে নিয়ে মোটরসাইকেলে ওঠা যাবে না’

পরবর্তী

'শিশুকে নিয়ে মোটরসাইকেলে ওঠা যাবে না'

এক খুনির বিবরণ দিলেন কালো মাইক্রোবাস ড্রাইভার

সর্বশেষ

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬

হঠাৎ আল হিলাল ছেড়ে গেলেন বেনজেমা

আগস্ট ৩১, ২০২৬

বিদায়ী চিঠিতে যা লিখলেন মেসি

আগস্ট ৩১, ২০২৬

উজবেকিস্তানের কাছে হার দিয়ে এশিয়ান কাপ বাছাই শুরু বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

সব সরকারি চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা, প্রতিবন্ধী সন্তান ভাতা

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT