চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাসেমিরোর ১০০ মিনিটের গোলে জিতল ব্রাজিল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৯ পূর্বাহ্ণ ২৪, জুন ২০২১
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

উড়তে থাকা ব্রাজিলকে কঠিন পরীক্ষায় ফেলেছিল কলম্বিয়া। শুরুতে হার, পরে ড্রয়ের শঙ্কা পেয়ে বসেছিল টিটের দলের। শেষপর্যন্ত দুটিই এড়িয়েছে সেলেসাওরা। পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে। কাসেমিরোর ১০০তম মিনিটের গোলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে।

কোপা আমেরিকায় গ্রুপ ‘বি’র ম্যাচে কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। রবের্তো ফিরমিনো ও কাসেমিরোর গোলে টেবিলের শীর্ষেই থাকল কোপার বর্তমান চ্যাম্পিয়নরা।

ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারিয়ে শুরু করেছিল ব্রাজিল। পরের ম্যাচে পেরুকে ৪-০ গোলে উড়িয়ে দেয় সেলেসাওরা। টানা তিন জয়ে শেষটা এলো কলম্বিয়াকে হারিয়ে। গ্রুপপর্বে এখনও এক ম্যাচ বাকি ব্রাজিলের, ২৮ জুন বাংলাদেশ সময় ভোররাত ৩টায় ইকুয়েডরের মুখোমুখি হবে নেইমাররা।

তিন জয়ে ৯ পয়েন্টে কোয়ার্টার নিশ্চিত ব্রাজিলের। ৪ পয়েন্টে গ্রুপের দুইয়ে থাকা কলম্বিয়া ৪ ম্যাচ খেলে ফেলেছে। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গোলপার্থক্য টেবিলের তিনে পেরু। চারে ইকুয়েডর ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে। ভেনেজুয়েলার পয়েন্টও ২, তারা টেবিলের তলানিতে।

বৃহস্পতিবার ভোরে রিও ডি জেনিরোয় ম্যাচের দশম মিনিটেই লিড নেয় কলম্বিয়া। হুয়ান কুয়াদ্রাদোর বাড়িয়ে দেয়া বলে গোল আনেন লুইস ডিয়াজ। সেই গোলের সুযোগ নিয়ে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে কলম্বিয়ানরা।

মধ্যবিরতির পর ফিরে কলম্বিয়া লিড ধরে রাখে ৭৮ মিনিট পর্যন্ত। ৬৭ মিনিটে নেইমারের শট পোস্টে লাগলে দারুণ একটি সুযোগ হাতছাড়া হয়, হতাশা বাড়ে স্বাগতিকদের।

Reneta

সেই হতাশা কাটিয়ে ওঠে ব্রাজিল, ৭৮ মিনিটে, যখন সমতা এনে দেন রবের্তো ফিরমিনো। রেনান লোদির বাড়িয়ে দেয়া বলে মাথা ছুঁইয়ে গোল আনেন ফিরমিনো।

লোদি বলের নিয়ন্ত্রণ নেয়ার আগে রেফারির গায়ে বল লাগায় কলম্বিয়ানদের গোল বাতিলের দাবি ওঠে। মাঠের পরিস্থিতি অশান্ত হয়ে উঠেছিল। ভিএআরে অবশ্য গোলটি বহাল রেখে দেন রেফারি। তার আগে অনেকক্ষণ খেলা থেমে থাকে।

নির্ধারিত সময়ের খেলা শেষ হয়ে যখন অতিরিক্ত সময়ের দশম মিনিটের খেলা চলছে, মানে ম্যাচের ১০০তম মিনিটের খেলা। তখন জয়সূচক গোলটি আনেন কাসেমিরো। নেইমারের নেয়া কর্নার শট থেকে উড়ে আসা বলে হেডে জালে বল জড়ান তিনি। উল্লাসে ফেটে পড়ে ব্রাজিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কনমেবলকলম্বিয়াকাসেমিরোকোপা আমেরিকাকোপা আমেরিকা ২০২১চিলিব্রাজিললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬

ট্রাম্পের সাথে সম্পর্ক, ইনফান্তিনোর বিরুদ্ধে আইওসি’তে অভিযোগ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত যা জানাল

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT