বিনোদন

কাশ্মীরে হবে আলিয়া-রণবীরের বিয়ে?

কাশ্মীরে হবে আলিয়া-রণবীরের বিয়ে?

ক’দিন আগেই রণবীর-আলিয়ার এক ঘনিষ্ঠজনের বরাতে জানা গিয়েছিল, আসছে শীতেই বিয়ে করতে চলেছেন বলিউডের এই আলোচিত জুটি। এবার জানা গেলো, রণবীর-দীপিকা জুটির মতো তারাও ডেসটিনেশন ওয়েডিং করতে যাচ্ছেন!

মুম্বাই মিরর জানিয়েছে, রণবীর-আলিয়া বিয়ে করতে যাচ্ছেন ভূস্বর্গ খ্যাত কাশ্মীরে! বিয়ের সময় এক মাস ছুটি কাটানোর পরিকল্পনা করছেন তারা। তাই বিয়ের আগে হাতের সব জমে থাকা কাজ গুছিয়ে নিচ্ছেন। তবে বিয়ের বিষয়ে রণবীর কিংবা আলিয়া কেউই এখনো মুখ খুলেননি।

রণবীর কাপুর বর্তমানে ব্যস্ত ইয়াশ রাজ ফিল্মস এর‘সমশেরা’ ছবির কাজ নিয়ে। অপরদিকে আলিয়ার হাতেও রয়েছে বেশ কয়েকটি ছবি কাজ। এর মধ্যে মহেশ ভাটের ‘সাদাক ২’ এবং সঞ্জয় লীলা বানসালির ‘গাঙ্গুবাই কাতিয়াওয়াড়ি’ অন্যতম।

এছাড়াও অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবির মাধ্যমে প্রথম বারের মত একসাথে পর্দায় দেখা যাবে এই জুটিকে।

বিষয়:আলিয়া ভাট কাশ্মীর রণবীর কাপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…