চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাশ্মীরে মানবাধিকার পরিস্থিতির অবনতি হবে: জাতিসংঘ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৭ অপরাহ্ন ০৮, আগস্ট ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
কাশ্মীর-জাতিসংঘ-উদ্বেগ-কাশ্মীরে অবরোধ

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের স্বায়ত্তশাসন বিলোপসহ কঠোরতা আরোপের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। বলেছে, এর ফলে অঞ্চলটিতে মানবাধিকার পরিস্থিতির আরও অবনতি হবে।

জাতিসংঘের এক মুখপাত্র কাশ্মীর জুড়ে ইন্টারনেটসহ টেলিযোগাযোগ ব্যবস্থা বন্ধ, সব ধরনের রাজনৈতিক সভা নিষিদ্ধ এবং রাজনৈতিক নেতাকর্মীদের নির্বিচারে আটকের বিষয়গুলো নিয়ে বুধবার এক ভিডিওবার্তায় উদ্বেগ প্রকাশ করেন।

টুইটারে পোস্ট করা ভিডিওবার্তায় ওই মুখপাত্র বলেন, গত ৮ জুলাই জাতিসংঘ প্রকাশিত একটি প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল ভারত সরকার ভিন্নমত স্তব্ধ করে দেয়ার উদ্দেশ্যে কীভাবে দফায় দফায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে এসেছে, কীভাবে রাজনৈতিকভাবে ভিন্ন মতাবলম্বী নেতাদেরকে শাস্তি দিতে নির্বিচার আটক-গ্রেপ্তার চালিয়েছে এবং কীভাবে কাশ্মীরে বিক্ষোভ দমনে অতিরিক্ত শক্তি প্রয়োগের ফলে বহু বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও আহতের ঘটনা ঘটেছে।

একই ধরনের কর্মকাণ্ড আবারও ঘটছে বলে মন্তব্য করেন তিনি। কিন্তু এবারের নিষেধাজ্ঞাগুলো অস্থিতিশীল পরিস্থিতিতে ‘নতুন মাত্রা’ যোগ করেছে।

জাতিসংঘ মুখপাত্র বলেন, জাতিসংঘ আবারও টেলিযোগাযোগ ব্যবস্থায় নিষেধাজ্ঞা আরোপের পুনরাবৃত্তি দেখছে। ‘সম্ভবত এই নিষেধাজ্ঞা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি।’

এর ফলে জম্মু-কাশ্মীরের ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে জনগণ গণতান্ত্রিক আলোচনা এবং বিতর্কে মুক্তভাবে অংশগ্রহণ করতে পারবে না বলেও সতর্ক করেছেন তিনি।

“We are deeply concerned that the latest restrictions in Indian-Administered Kashmir will exacerbate the human rights situation in the region” — @UNHumanRights spokesperson

pic.twitter.com/C4AStqa3tV

— United Nations (@UN) August 7, 2019

Reneta

বিবিসি জানিয়েছে, ভারতের সংবিধানে যে অনুচ্ছেদের মাধ্যমে কাশ্মীরকে স্বায়ত্তশাসন দেয়া হয়েছিল, সেই ৩৭০ অনুচ্ছেদ বিলুপ্তির দু’দিন পরও কাশ্মীর পুরো বিশ্ব থেকে বিছিন্ন অবস্থায় রয়েছে।

ভারতের অন্যান্য অঞ্চলে থাকা কাশ্মীরিরা জানিয়েছেন, তারা কোনোভাবেই কাশ্মীরে থাকা তাদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।

ইতোমধ্যে কাশ্মীরের স্বায়ত্তশাসনের বিশেষ মর্যাদা প্রত্যাহার করার সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসে উঠেছে কাশ্মীর। বিবিসি জানায়, ভারতীয় সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমে ক্ষোভ প্রকাশ করেছেন কাশ্মীরিরা।

ভারতের অংশে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী সহিংসতা চলছে, যার ফলে গত কয়েক দশকে কয়েক হাজার মানুষ মারা গেছে। বিচ্ছিন্নতাবাদীদের সহায়তা করার জন্য পাকিস্তানকে সবসময়ই অভিযুক্ত করে ভারত, যা বরাবরই নাকচ করে আসছে পাকিস্তান। তবে পাকিস্তানের দাবি, তারা শুধু জম্মু-কাশ্মীরের স্বাধীনতাকামী জনগণকে নৈতিক আর কূটনৈতিক সমর্থন দিচ্ছে।

Jui  Banner Campaign
ট্যাগ: কাশ্মীরকাশ্মীর ইস্যুকাশ্মীরের স্বায়ত্তশাসনজম্মু-কাশ্মীর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দিনে ২–৩ কাপ কফি পান করলে কমে ডিমেনশিয়ার ঝুঁকি!

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

২২ লাখ টন খাদ্য মজুদ আছে, যিনি আসবেন চাপ হবে না: খাদ্য উপদেষ্টা

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

দামের দায় মন্ত্রণালয়ের নয়, উৎপাদনে সফল হয়েছি: মৎস্য উপদেষ্টা

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচন বানচালের সক্ষমতা কারও নেই: আইজিপি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচনে প্রায় পৌনে ১৩ কোটি ভোটার, প্রার্থী ২ হাজার ৩৪ জন

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

\r\n\r\nবিবিসি জানিয়েছে, ভারতের সংবিধানে যে অনুচ্ছেদের মাধ্যমে কাশ্মীরকে স্বায়ত্তশাসন দেয়া হয়েছিল, সেই ৩৭০ অনুচ্ছেদ বিলুপ্তির দু’দিন পরও কাশ্মীর পুরো বিশ্ব থেকে বিছিন্ন অবস্থায় রয়েছে।\r\n\r\nভারতের অন্যান্য অঞ্চলে থাকা কাশ্মীরিরা জানিয়েছেন, তারা কোনোভাবেই কাশ্মীরে থাকা তাদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।\r\n\r\nইতোমধ্যে কাশ্মীরের স্বায়ত্তশাসনের বিশেষ মর্যাদা প্রত্যাহার করার সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসে উঠেছে কাশ্মীর। বিবিসি জানায়, ভারতীয় সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমে ক্ষোভ প্রকাশ করেছেন কাশ্মীরিরা।\r\n\r\nভারতের অংশে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী সহিংসতা চলছে, যার ফলে গত কয়েক দশকে কয়েক হাজার মানুষ মারা গেছে। বিচ্ছিন্নতাবাদীদের সহায়তা করার জন্য পাকিস্তানকে সবসময়ই অভিযুক্ত করে ভারত, যা বরাবরই নাকচ করে আসছে পাকিস্তান। তবে পাকিস্তানের দাবি, তারা শুধু জম্মু-কাশ্মীরের স্বাধীনতাকামী জনগণকে নৈতিক আর কূটনৈতিক সমর্থন দিচ্ছে।","author":{"@type":"Person","name":"চ্যানেল আই অনলাইন","url":"https://www.channelionline.com/author/cinewsbangla/","sameAs":["https://channeli.mystagingwebsite.com/","https://www.facebook.com/channelitv","channelionline","https://www.instagram.com/channelionline"]},"articleSection":["- সেমি লিড","আন্তর্জাতিক"],"image":{"@type":"ImageObject","url":"https://www.channelionline.com/wp-content/uploads/2019/08/Kashmir_UN_08-08-19.jpg","width":660,"height":371},"publisher":{"@type":"Organization","name":"চ্যানেল আই অনলাইন | Channel i Online ","url":"https://www.channelionline.com","logo":{"@type":"ImageObject","url":"https://www.channelionline.com/wp-content/uploads/2024/04/channel-i-logo-1-3.png"},"sameAs":["https://www.facebook.com/channelitv/","https://www.instagram.com/channelionline/","https://twitter.com/channelionline","https://www.youtube.com/channelinews","https://www.pinterest.com/channelionline/"]}}