চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষোভে ফুঁসে উঠছে কাশ্মীর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৩ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০১৯
আন্তর্জাতিক
A A

কাশ্মীরের স্বায়ত্তশাসনের বিশেষ মর্যাদা প্রত্যাহার করার সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসে ওঠছে কাশ্মীর। ভারতীয় সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমে ক্ষোভ প্রকাশ করেছেন কাশ্মীরিরা।

বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারতীয় সরকার সংবিধানের ৩৫-ক ধারা ও ৩৭০ অনুচ্ছেদ অনুযায়ী কাশ্মীরকে দেয়া স্বায়ত্তশাসনের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পাশাপাশি সেখানে ১০ হাজারের মতো ভারতীয় সেনা মোতায়েন, স্কুল, কলেজ, টেলিফোন এবং ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছে।এছাড়া কিছু আঞ্চলিক রাজনৈতিক নেতাদের গৃহবন্দী করে রেখেছে।

শ্রীনগরের মেডিসিনের দোকানদার রশিদ আলী বলেন, এখানে এমনভাবে সেনা মোতায়েন করা হয়েছে তাতে মনে হচ্ছে কাশ্মীর এখন উন্মুক্ত জেল।

কারফিউ চলার কারণে জনগণ বাড়ির বাইরে বের হতে পারছে না। গত সোমবারের পর থেকে কাশ্মীরের বর্তমান অবস্থা দেখতে একটি যুদ্ধক্ষেত্রের মতোই মনে হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

কাশ্মীরে অবস্থান করা বিবিসির প্রতিবেদক জানিয়েছেন, সব জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ ভবনগুলোর সামনে পুলিশি ব্যারিকেড দেয়া হয়েছে। মার্কেট স্কুল, কলেজ সব বন্ধ করে দেয়া হয়েছে। পর্যটকরা কাশ্মীর ছাড়ার চেষ্টায় আছে। পর্যাপ্ত বাস না থাকায় অনেকেই আটকা পড়েছেন।

Reneta

ভারতীয় ক্ষমতাসীন পার্টি  বিজেপির একজন মুসলিম রাজনীতিবিদ বলেন, ‘ভারতীয় সরকারের এই সিদ্ধান্তে কাশ্মীরের জনগণ বড় ধরণের ধাক্কা খেয়েছে। মনে হচ্ছে খুব দ্রুত কাশ্মীরের জনগণের মধ্যে বিস্ফোরণ ঘটবে।’

কাশ্মীরের আরেকজন অধিবাসী আব্দুল খালি নাজার বলেন, ‘এই সিদ্ধান্ত আমরা প্রত্যাশা করিনি। এই সিদ্ধান্তের আগে কোনো আলোচনা করা হয়নি। কেন গোপনে এই পদক্ষেপ নেয়া হলো?’

সোমবার ভারতীয় পার্লামেন্টে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বিষয়ক সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল ঘোষণার পরপরই সেখানকার দুই সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং ওমর আব্দুল্লাহকে গৃহবন্দি শেষে গ্রেপ্তার করা হয়।

ভারতের সংবিধানে যে অনুচ্ছেদের মাধ্যমে কাশ্মীরকে স্বায়ত্তশাসন দেয়া হয়েছিল, সেই ৩৭০ অনুচ্ছেদ বিলুপ্তির দুই দিন পরও কাশ্মীর পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে বলে জানিয়েছে বিবিসি।

কাশ্মীরের ভারতীয় অংশে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী সহিংসতা চলছে, যার ফলে গত কয়েক দশকে কয়েক হাজার মানুষ মারা গেছে। বিচ্ছিন্নতাবাদীদের সহায়তা করার জন্য পাকিস্তানকে সবসময়ই অভিযুক্ত করে ভারত, যা বরাবরই নাকচ করে আসছে পাকিস্তান।

তবে পাকিস্তানের দাবি, তারা শুধু জম্মু-কাশ্মীরের স্বাধীনতাকামী জনগণকে নৈতিক আর কূটনৈতিক সমর্থন দিচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাশ্মীরকাশ্মীরের স্বায়ত্তশাসন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

এক মণ দুধে গোসল করে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা আরমানের

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিআইজিসহ ১৭ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৩, ২০২৬
ছবি: বিএনপির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের

জুলাই ২৩, ২০২৬
নরেন্দ্র মোদি তারেক রহমানকে পাঠানো চিঠির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ, নতুন কূটনৈতিক বার্তা দিল ভারত

জুলাই ২৩, ২০২৬

চাঁদা না দেওয়ায় ১ হাজার ২০০ কমলা গাছ কেটে ফেলার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT