চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাশ্মির ইস্যুতে শচীনের তোপের মুখে আফ্রিদি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১১ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

এই কিছুদিন আগেও ছিলেন ভারতীয়দের চোখের মণি। তবে কাশ্মীর নিয়ে টুইট করার পর থেকেই পরিস্থিতি পুরোপুরি পাল্টে গেছে। গৌতম গম্ভীর, বিরাট কোহলির পর এবার শচীন টেন্ডুলকারের তোপের মুখে পড়লেন শহিদ আফ্রিদি। কপিল দেবের মতো সাবেক থেকে শুরু করে সুরেশ রায়নার মতো ভারতের জাতীয় দলের সদস্যও আফ্রিদির সমালোচনায় মুখ খুলেছেন।

জম্মু ও কাশ্মীর প্রসঙ্গে মঙ্গলবার আফ্রিদির মন্তব্যের পরই তোপ দাগেন গৌতম গম্ভীর এবং বিরাট কোহলি। এরপর বুধবার মুখ খোলেন শচীন।

মঙ্গলবার টুইটে আফ্রিদি লিখেছিলেন, ‘ভারত অধিকৃত কাশ্মীরের পরিস্থিতি এখন ভয়ঙ্কর। অত্যাচারী সরকার নিরীহ মানুষদের হত্যা করছে। স্বাধীনতা এবং আত্মনিয়ন্ত্রণের দাবিকে দমিয়ে রাখা হচ্ছে। রাষ্ট্রপুঞ্জ এবং অন্য আন্তর্জাতিক সংস্থাগুলি এই রক্তপাত থামাতে কেন পদক্ষেপ নিচ্ছে না জানি না!’

টুইটের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবল সমালোচনা শুরু হয় আফ্রিদির। শচীন লেখেন, ‘আমরা আমাদের দেশ পরিচালনা ও চালানোর জন্য অনেক সক্ষম মানুষ পেয়েছি। কোনো বিদেশির কাছ থেকে আমাদের সেটা জানতে হবে না।’

এই প্রসঙ্গে চুপ করে থাকেননি গম্ভীর বা কোহলির মতো ক্রিকেটাররাও। পাল্টা টুইট করে গম্ভীরের কটাক্ষ, ‘আফ্রিদির বক্তব্য নিয়ে বেশিকিছু বলার নেই। তার পিছিয়ে থাকা অভিধানে ইউএন মানে রাষ্ট্রপুঞ্জ (ইউনাইটেড নেশনস) নয়, অনূর্ধ্ব উনিশ (আন্ডার নাইন্টিন) ক্রিকেট দল। তা বয়সটা উনিশের নীচেই কিনা!’

কোহলির টুইট, ‘আফ্রিদির টুইটে একটু সংশোধন প্রয়োজন। কাশ্মীরের একটি অংশ পাকিস্তানই দখল করে রেখেছে।’

Reneta

বিরাট বলেন, ‘একজন ভারতীয় হিসাবে সব সময় দেশের স্বার্থরক্ষা করতেই চাইব আমি। যদি কোনকিছুর দ্বারা তাতে বাধা আসলে, অবশ্যই তার বিরোধিতা করব।’

কপিল দেব আফ্রিদিকে পাত্তা দিতে নারাজ। তার কথায়, ‘সে কে? আমরা কেন আফ্রিদিকে এতটা গুরুত্ব দিচ্ছি। কিছু লোককে বেশি পাত্তা দেয়া়টাই উচিত নয়।’

আর সুরেশ রায়না টুইট করেন, কাশ্মীর সব সময়ই ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। এবং তা-ই থাকবে।’

ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে আফ্রিদির সম্পর্কও বরাবরই মধুর। ভারতীয় ক্রিকেটার বা ভারতেরও সব সময় প্রশংসা করে এসেছেন তিনি। গত ফেব্রুয়ারিতেই সুইজারল্যান্ডে এক ফ্রেন্ডলি ম্যাচে তার আচরণ বেশ প্রশংসিত হয়েছিল। এক তরুণী সমর্থকের সঙ্গে সেলফি তোলার সময় তার হাতে ধরা ভারতীয় পতাকা তুলে ধরতে বলেন তিনি। তা নিয়ে অভিনন্দনের বন্যা বয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। তবে কাশ্মীর প্রসঙ্গে তার টুইট সেই ভাবমূর্তিতে বেশ বড়সড় ধাক্কা দিয়েছে বলেই মনে করছেন অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফ্রিদিকাশ্মিরলিড স্পোর্টসশচীন
শেয়ারTweetPin1

সর্বশেষ

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে: জয়সোয়াল

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT