গাজীপুর কাশিমপুর কারাগারের মূল ফটকে প্রধান কারারক্ষী রুস্তম আলীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। রুস্তম আলী অবসর পূর্ব ছুটিতে (এলপিআর) ছিলেন।
কোনাবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, মোটরসাইকেল আরোহী দুই জন সন্ত্রাসী কারাফটকে রক্ষীদের লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই প্রধান কারারক্ষী রুস্তম আলী নিহত হন।
তবে মোটরসাইকেল আরোহী সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানান তিনি।
এঘটনায় কারাগারের আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।






