চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কালো ব্রিফকেসে বাজেট নিয়ে প্রস্তুত অর্থমন্ত্রী

রিজভী নেওয়াজরিজভী নেওয়াজ
৫:১০ অপরাহ্ণ ০৩, জুন ২০১৫
অর্থনীতি
A A

আজ বিকেলে জাতীয় সংসদে ৪৪ তম বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। চ্যানেল আইকে দেয়া সাক্ষাৎকারে ৩ লাখ কোটি পেরিয়ে যাওয়ার কথা বললেও শেষ পর্যন্ত ওই ম্যাজিক ফিগারে যাচ্ছেন না তিনি।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাজেটের সম্ভাব্য আকার দাঁড়িয়েছে ২ লাখ ৯৫ হাজার ২শ’৭২ কোটি টাকা। বাজেট বাস্তবায়নে সব রাজনৈতিক দল এবং মতের মানুষের সহযোগিতা চেয়েছেন অর্থমন্ত্রী।

২০১৫-১৬ অর্থবছরের বাজেট পেশের সব প্রস্তুতি শেষ করেছে অর্থমন্ত্রণালয়। শেষ মুহূর্তের কাটা-ছেড়া শেষ করে বাজেট বক্তৃতা এবং সংক্ষিপ্ত সারও ছাপা হয়ে ঢুকে গেছে বাজেট প্রকাশনার বান্ডিলে।

নিয়ম মেনে কালো ব্রীফকেস হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে সংসদে প্রবেশ করবেন অর্থমন্ত্রী।

বিকাল ৩ টায় মহাজোট সরকারের দ্বিতীয় মেয়াদের দ্বিতীয় এবং ব্যক্তিগত নবম বাজেট উপস্থাপন করবেন তিনি। অবশ্য এরই মধ্যে টানা ৭ বার বাজেট দেয়ার অনন্য কৃতিত্ব অর্জন করেছেন তিনি।

অর্থমন্ত্রী,আবুল মাল আবদুল মুহিত বলেন, হরতালের যে ক্ষয়-ক্ষতি হয়েছে তা এখন অতীত। দেশে আর কখনও হরতাল হবে না। ২০১৯ সালের আগে নির্বাচনের সম্ভাবনাও উড়িয়ে দেন তিনি।

Reneta

বাজেট বক্তৃতার সঙ্গে সম্পূরক আর্থিক বিবৃতি, প্রজাতন্ত্রের সরকারি হিসাব, সংযুক্ত তহবিল-প্রাপ্তি, মঞ্জুরি ও বরাদ্দের দাবি, জেন্ডার বাজেট নিয়ে চল্লিশটি মন্ত্রণালয়ের কার্যক্রম।

শিশুদের নিয়ে বাজেট ভাবনা, বাজেটের সংক্ষিপ্তসার, অর্থনৈতিক সমীক্ষা এবং ডিজিটাল বাংলাদেশের পথে অগ্রযাত্রার প্রকাশনা দেয়া হবে সংসদ থেকে।

বাজেটকে অংশগ্রহণমূলক করতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ওয়েবসাইটে বাজেটের সকল প্রকাশনা দেয়া হবে।

যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ঐ ওয়েবসাইটের মাধ্যমে বাজেট সম্পর্কে মতামত ও সুপারিশ দিতে পারবেন।

বাজেট উপস্থাপনের পরদিন অর্থাৎ শুক্রবার বিকেল ৪ টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটত্তোর সাংবাদিক সম্মেলন হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অর্থমন্ত্রীআবুল মাল আব্দুল মুহিতবাজেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পটুয়াখালীতে নলকূপ থেকে বের হচ্ছে গ্যাস

মে ১১, ২০২৬

আইফোন ব্যবহারকারীদের ২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেবে অ্যাপল

মে ১১, ২০২৬

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতির শপথ

মে ১১, ২০২৬

ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবীর নানকের বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ

মে ১১, ২০২৬

রিয়ালকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বার্সেলোনা

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT