নীলফামারীতে কালবৈশাখীর তাণ্ডবে নিহত হয়েছে ৮ জন। এসময় ভেঙে পড়েছে অসংখ্য ঘরবাড়ি। নেত্রকোণাতেও ঝড়ে নিহত হয়েছে ১ জন। আহত হয়েছে আরো অন্তত ১৫০ জন।
নীলফামারীর ডোমার, ডিমলা, জলঢাকা ও কিশোরগঞ্জ উপজেলার উপর দিয়ে প্রচণ্ড শিলাবৃষ্টি ও ঝড়ো হওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে। ভেঙ্গে পড়েছে কাঁচা ঘরবাড়ি ও গাছপালা।
বোরো ও ভুট্টার ব্যাপক ক্ষতি হয়েছে এই অঞ্চলে।
নেত্রকোণা সদর উপজেলার আমতলায় ঝড়ে একজন নিহত হয়েছে। সেখানেও ভেঙ্গে পড়েছে অসংখ্য ঘরবাড়ি।







