চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কার্লোসের সেরার ধারে কাছেও নেই মেসি-রোনালদো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৩ পূর্বাহ্ণ ২২, মে ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

কে সেরা? ক্রিস্টিয়ানো রোনালদো নাকি লিওনেল মেসি? গত একযুগ এই প্রশ্ন নানা তর্কের খোরাক দিয়েছে, একেকজন একেক উত্তর দিয়ে উসকে দিয়েছেন আগুন। সেই তর্কের ধারে কাছেও গেলেন না ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা রবের্তো কার্লোস। রিয়াল মাদ্রিদের সাবেক লেফটব্যাকের চোখে মেসি-রোনালদো কিংবা হালের নেইমার, কেউই সেরা নন!

গত ১২ ব্যালন ডি’অরের ১১টিই ভাগ করেছেন মেসি-রোনালদো। না জিতলেও কাছাকাছি আছেন নেইমার। এরপরও কার্লোসের চোখে তাদের চেয়ে সেরা খেলোয়াড়টি হচ্ছেন ব্রাজিলকে ২০০২ বিশ্বকাপ জেতানো ফরোয়ার্ড ‘দ্য ফেনোমেনন’ রোনাল্ডো।

‘রোনাল্ডো সবসময়ই সেরা। রোনাল্ডোর মতো একজন অবিশ্বাস্য খেলোয়াড় আর কোনোদিনও আসবে না।’ গোল ডটকমকে সাক্ষাৎকারে বলেছেন কার্লোস।

‘নেইমার, ক্রিস্টিয়ানো কিংবা মেসি; কেউই নয়। রোনাল্ডো ছিল অনন্য। সে ছিল সেরা। আমাদের প্রজন্মের সময় গোল করা ছিল খুবই কঠিন কাজ। বেশিরভাগ খেলাই ছিল শরীরনির্ভর, আক্রমণকারী নিজেকে বাঁচানোর সুযোগ পেত কম। কিন্তু রোনাল্ডো সবকিছু করতে পারত।’

২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের গ্যালাকটিকোর অংশ ছিলেন রোনাল্ডো ও কার্লোস। ২০০৭ সালে রিয়ালের কোচ ছিলেন ফ্যাবিও ক্যাপোলো। স্কাই ইতালিয়াকে সাক্ষাৎকারে ইতালিয়ান এ কোচও মেনে নিয়েছেন রোনাল্ডোর শ্রেষ্ঠত্ব। একইসঙ্গে জানিয়ে দিয়েছেন ড্রেসিংরুমে সবচেয়ে বেশি ঝামেলাও করতেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার।

‘আমি যাদের কোচিং করিয়েছি তাদের মধ্যে সেরা ছিল রোনাল্ডো। আবার একইসঙ্গে আমাকে সবচেয়ে বেশি ঝামেলায় ফেলেছে সবচেয়ে বেশি সে-ই।’

Reneta

‘সে সবসময় পার্টি নিয়ে ব্যস্ত থাকত। একদিন রুদ ফন নিস্টলরয় আমাকে বললো, বস ড্রেসিংরুম থেকে মদের গন্ধ আসছে। ২০০৭ সালের জানুয়ারি, যখন রোনালদো রিয়াল ছেড়ে গেল, তখন আমরা জেতা শুরু করলাম। কিন্তু প্রতিভার কথা যদি বলেন, রোনাল্ডোই আমার চোখে সের। কোনো সন্দেহ নেই।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কার্লোসমেসিরোনালদোরোনাল্ডোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের মানুষের এই অকৃত্রিম ভালোবাসা সত্যিই অভূতপূর্ব: স্কালোনি

জুলাই ১৫, ২০২৬

প্রাথমিক শিক্ষায় কৃতিত্বের স্বীকৃতি, পদক দেবেন প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

নারায়ণগঞ্জে পোশাক কারখানায় আগুন

জুলাই ১৫, ২০২৬

আর্জেন্টিনা-ইংল্যান্ডকে সতর্ক করলেন ‘অপরাজিত’ স্পেন কোচ

জুলাই ১৫, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT