চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কার্ডিফের ফাইনালে জুভেন্টাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৬ পূর্বাহ্ণ ১০, মে ২০১৭
স্পোর্টস
A A

তুরিনের আল্পস পর্বত পার হতে পেরেছে মোনাকো। কিন্তু জুভেন্টাসের গড়া রক্ষণ পর্বতটা আর পার হতে পারল না লিওনার্দো জার্দিমের দল। মোনাকোকে ২-১ গোলে হারিয়ে ৪-১ গোলের অগ্রগামীতায় কার্ডিফের ফাইনালে পৌঁছে গেছে ম্যাস্সিমিলিয়ানো অ্যাল্লেগ্রির দল।

ফাইনালে যেতে জয়ে চাই। কমপক্ষে ৩-০ গোলের। এমন কঠিন সমীকরণের সামনে লড়াইটা চালিয়ে গেছে মোনাকো। শুরুটা হয়েছে এমবাপের হাত ধরে। ৫ মিনিটে বামপ্রান্ত থেকে এই ফরাসী তারকার শট বারে লেগে ফিরে আসে।

স্বাগতিকদের থেকে পালটা জবাব এসেছে একটু সময় নিয়েই। ২২ মিনিটে প্রথম লেগের জয়ের নায়ক গঞ্জালো হিগুয়েনের শট ফিরিয়ে দিয়েছেন মোনাকো ডিফেন্ডার। মিনিট তিনেক পরেই অসাধারণ সুযোগ হাতছাড়া করেছেন মারিও মানজুকিচ। অতিথি গোলরক্ষক সুবাসিচকে একা পেয়েও গোল করতে পারেননি এই ক্রোয়েশিয়ান ফরোয়ার্ড।

ম্যাচের ২৫ মিনিটে না পারলেও ৩২ মিনিটে ঠিকই গোল আদায় করেছেন মানজুকিচ। ডি-বক্সের বাইরে থেকে দানি আলভেজের ক্রসে তার মাথা ছুঁয়ে আসা বল প্রথমদফা মোনাকো গোলরক্ষক ফেরাতে পারলেও ফিরতি শটে গোল করে স্বাগতিকদের ৩-০ গোলের অগ্রগামীতা এনে দেন এই ক্রোয়েশিয়ান।

গোল পেয়েই আরও তেঁতে ওঠে জুভরা। ৩৫ মিনিটে আরেকটি গোল পেতেই পারতো তুরিনের বুড়িরা। গঞ্জালো হিগুয়েন বল জালে জড়িয়ে দিলেও রেফারি বাঁশি বাজিয়েছেন অফসাইডের।

ম্যাচের ৪৪ মিনিটে মোনাকোর সমস্ত আশা কেড়ে নিয়েছেন দানি আলভেজ। প্রথম গোলের যোগানদাতা এবার নিজেই নাম তুলেছেন গোলের খাতায়। ২৫ গজ দূর থেকে দর্শনীয় এক শটে গোল কর জুভদের ব্যবধান দ্বিগুণ করিয়ে দেন এই ব্রাজিলিয়ান রাইটব্যাক।

Reneta

দ্বিতীয়ার্ধে মোনাকোও আক্রমণের কোন কমতি রাখেনি। সান্ত্বনার গোলও পেয়েছে ফরাসী ক্লাবটি। ৬৯ মিনিটে কাইলিয়ান এমবাপের গোলে ব্যবধান কমায় অতিথিরা। ফরাসী ফরোয়ার্ডের এই গোলে টানা ছয় ম্যাচ পর বুফনকে ভেদ করে কোন বল জুভদের জালে ঢুকল। আর চলতি আসরে ১২ ম্যাচে এ নিয়ে মাত্র তৃতীয়বার জুভদের জালে বল ঢুকল।

এই গোলেও বিশেষ ক্ষতি হয়নি জুভদের। পরে আর গোল পায়নি কোন দলই। শেষ পর্যন্ত ৪-১ গোলের অগ্রগামীতায় ফাইনালের টিকিট কেটে ফেলে তুরিনের বুড়িরা। ফাইনালে রিয়াল মাদ্রিদ অথবা অ্যাটলেটিকো মাদ্রিদের মধ্যকার জয়ী দলকে পাবে জুভেন্টাস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মেজর মোজাফফরকে গ্রেপ্তার: জিয়া হত্যাকাণ্ডের অমীমাংসিত রহস্য উদঘাটনের সম্ভাবনা

জুলাই ১৭, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসা বিষয়ে যা জানালো যুক্তরাষ্ট্র

জুলাই ১৭, ২০২৬

বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারে আস্থা, নতুন সহযোগিতার পথে আইএমএফ

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT