চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কারো পরিবর্তে আমি কখনোই ছবি করতে চাই না: পূর্ণিমা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৬ অপরাহ্ণ ৩০, মে ২০১৮
বিনোদন
A A

‘দহন ছবিতে বাঁধনের পরিবর্তে পূর্ণিমা- সংবাদের এমন ভাষা আর নিতে পারছিলাম না। এইজন্য শেষ পর্যন্ত ‘দহন’ না করার সিদ্ধান্ত নিয়েছি। তাছাড়া আরেকটি কারণ ছিলো, এই ছবির শুটিং ডেট খুব কাছাকাছি সময়ে।’

জাজ মাল্টিমিডিয়ার নির্মিতব্য আলোচিত চলচ্চিত্র ‘দহন’ থেকে সরে যাওয়ার কারণ জানিয়ে চ্যানেল আই অনলাইনের সঙ্গে বুধবার দুপুরে এমনটাই জানান এক সময়ের দাপুটে চিত্রনায়িকা পূর্ণিমা।

ক’দিন আগেই জাজ মাল্টিমিডিয়া তাদের নতুন ছবি ‘দহন’ নির্মাণের ঘোষণা দেন। ছবিতে অভিনয় করবেন নবাগত চিত্রনায়ক সিয়াম আহমেদ ও পূজা চেরি। একই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে চমকপ্রদ ঘোষণা আসে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাঁধনের নাম নিয়ে। জানানো হয়, ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন বাঁধন। এ ছবিতে অভিনয় করতে বহুদিন ধরেই তিনি প্রস্তুতিও নিচ্ছিলেন। কিন্তু হঠাৎ করেই এ মাসের মাঝামাঝিতে বাঁধন জানান, তিনি ‘দহন’-এ কাজ করছেন না। ব্যক্তিগত ঝামেলার কারণে দহন থেকে সরে গেছেন!

‘দহন’ থেকে বাঁধনের সরে যাওয়ার পরপরেই তার জায়গায় খবরে আসে চিত্রনায়িকা পূর্ণিমার নাম। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়াও বিষয়টি নিশ্চিত করেছিলেন। কিন্তু পূর্ণিমা জানালেন অন্য কথা।

বুধবার চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, কারো পরিবর্তে আমি কখনোই ছবিতে আসতে চাই না। এজন্য দহন চলচ্চিত্রে আমি অভিনয় করছি না।

বর্তমানে ছোট পর্দার বিভিন্ন অনুষ্ঠান নিয়ে ব্যস্ততার কথা তুলে ধরে পূর্ণিমা আরো বলেন: সিডিউল মেলাতে পারলে তাও একটা কথা ছিলো। জুনের শুরুতে ‘দহন’-এর শুটিং, অথচ এই সময়ে তার আগেই ঈদের টিভি অনুষ্ঠানের জন্য আমার সময় দেয়া। তাই ছবিতে অভিনয় সম্ভব হচ্ছে না। আসছে ঈদে একটি নাটক ও একটি টেলিফিল্মে অভিনয় করছি। তারমধ্যে টেলিফিল্মটি চ্যানেল আইয়ের।

Reneta

জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ ছবির মাধ্যমে চলচ্চিত্র পা রাখেন পূর্ণিমা। ২০০৩ সালে মুক্তি ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনার ছবি ‘মনের মাঝে তুমি’। মতিউর রহমান পানু পরিচালিত ছবিটি দারুণ ব্যবসা করে। এরপর একে একে মেঘের পরে মেঘ, সুভা, হৃদয়ের কথা,শাস্তি, আকাশ ছোঁয়া ভালোবাসার মতো প্রশংসিত চলচ্চিত্রে অভিনয় করেন। কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভাল হতে দিল না’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে ২০১০ সালে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি।

ছবি: আরিফ আহমেদ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাজদহনপূজা চেরিপূর্ণিমালিড বিনোদনসিয়াম
শেয়ারTweetPin5

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT