বাংলাদেশে কারাভোগ শেষ করা মিয়ানমারের ৯১ নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বুধবার মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির কাছে হস্তান্তর করতে যাচ্ছে বিজিবি।
বুধবার সকালে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিজিবির কক্সবাজারস্থ ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল ইমরান উল্লাহ সরকার এর সত্যতা নিশ্চিত করেছে জানান, উভয় দেশের ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে এদের মিয়ানমারের বিজিপির কাছে হস্তান্তর করা হবে।








