চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কারাবন্দী থেকে গৃহবন্দী পিস্টোরিয়াস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৭ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০১৫
স্পোর্টস
A A

বান্ধবীকে হত্যার দায়ে সাজাপ্রাপ্ত দক্ষিণ আফ্রিকার বিখ্যাত প্যারালিম্পিয়ান ও ব্লেড রানার অস্কার পিস্টোরিয়াসকে কারাগার থেকে মুক্ত করে প্রিটোরিয়াতে চাচার বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে সাজার বাকি সময়টুকু গৃহবন্দী হিসেবে কাটাবেন তিনি।

গত শুক্রবার পিস্টোরিয়াসকে কারাগার থেকে মুক্তি দিয়ে গৃহবন্দী হিসেবে রাখার সিদ্ধান্ত দেন দক্ষিণ আফ্রিকার প্যারোল বোর্ড। বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে অনিচ্ছাকৃত হত্যার দায়ে পিস্টোরিয়াসকে ২০১৪ সালে আদালত ৫ বছরের কারাদণ্ড দিয়েছিলেন। বাথরুমের বন্ধ দরজার এ পাশ থেকে আগন্তুক মনে করে রিভার ওপর গুলি চালান তিনি।

পিস্টোরিয়াস ইতোমধ্যে এক বছর কারাদণ্ড ভোগ করেছেন। বাকি চার বছর তিনি গৃহবন্দী হিসেবে থাকবেন। এর আগে গত আগস্টে তাকে কারাগার থেকে মুক্তি দেবার জন্য প্যারোল বোর্ড সিদ্ধান্ত নিলে দক্ষিণ আফ্রিকার বিচারমন্ত্রী তা আটকে দিয়েছিলেন। তখন রিভা স্টিনক্যাম্পের পরিবার বলেছিলো ১০ মাস কারাগারে থাকা যথেষ্ট নয়।

পিস্টোরিয়াসকে কারাগার থেকে মুক্তির সিদ্ধান্তে রিভা স্টিনক্যাম্পের পরিবারের একজন আইনজীবী গৃহবন্দীত্বের ব্যাপারে বলেন, ‘বিরোধিতা করলেও আরো আগেই তারা পিস্টোরিয়াসের মুক্তি চেয়েছিলেন। কারণ এখন কোন কিছুই তাদের মেয়েকে ফিরিয়ে আনতে পারবে না।’

তবে স্টিনক্যাম্পের পরিবার বলেছে, পিস্টোরিয়াস ‘অল্পের ওপর দিয়ে বেঁচে যাচ্ছে।’

পিস্টোরিয়াসের পরিবার এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।

Reneta

বিবিসি জানিয়েছে, গৃহবন্দী থাকা অবস্থায় অস্কার পিস্টোরিয়াসকে মানসিক চিকিৎসা দেওয়া হতে পারে এবং তার আগ্নেয়াস্ত্রের উপর বিধি-নিষেধ আরোপ করা হতে পারে।

দু’পা বিহীন অস্কার পিস্টোরিয়াস ২০১২ সালে লন্ডনে অলিম্পিকস এবং প্যারালিম্পিকস দৌঁড়ে অংশ নিয়ে দুনিয়াজোড়া খ্যাতি পেয়েছেন। পরবর্তীতে ২০১৩ সালে তার বান্ধবীর হত্যাকাণ্ডের জন্য তিনি আবারো আলোচনায় আসেন। গত বছর প্রিটোরিয়ায় নিজ বাড়ির বাথরুমে পিস্টোরিয়াসের ছোঁড়া বন্দুকের গুলিতে বান্ধবী রীভা স্টিনক্যাম্প নিহত হন। তিনি ছিলেন একজন মডেল।

অস্কার পিস্টোরিয়াসের বিচারকাজ দক্ষিণ আফ্রিকাসহ পৃথিবীজুড়ে টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। আগ্নেয়াস্ত্র রাখার পৃথক এক মামলায় তাকে আরও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্কার পিস্টোরিয়াসকারাদণ্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার বিল পাস মার্কিন প্রতিনিধি পরিষদে

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের পারমাণবিক চুক্তি স্বাক্ষর

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পরীক্ষার সময় ইকনকে চাকরি করতে হবে না: শিক্ষামন্ত্রী

জুলাই ২৩, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে টিসিবির গুদামে আগুন: একজনের মৃত্যু

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদি আরবের দুটি তেলবাহী জাহাজে হামলা

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT