চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাভানি-এমবাপের গোলে পিএসজির সহজ জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৫ পূর্বাহ্ণ ২১, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A
প্যারিস সেন্ট জার্মেইর খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জয় দিয়ে বছর শেষ করল প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। ফ্রেঞ্চ লিগ ওয়ানে নিজেদের বছরের শেষ ম্যাচে সেনকে ৩-১ গোলে হারিয়েছে উনাই এমেরির দল। একটি করে গোল করেছেন এডিনসন কাভানি, কাইলিয়ান এমবাপে ও উরি।

লিগে আগের ম্যাচে জোড়া গোল করা দলের সেরা তারকা নেইমার এদিন ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে স্কোর করতে পারেননি। ভাগ্য বিরূপ না হলে অবশ্য গোল পেতে পারতেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

ম্যাচের পঞ্চম মিনিটেই গোল পেতে পারত পিএসজি। হাভিয়ের পাস্তোরের বাড়ানো বল ধরে একা ডি-বক্সে ঢুকে পড়েন এমবাপে। তাকে ঠেকাতে এগিয়ে আসা গোলরক্ষক পিছলে পড়ে যান; কিন্তু ফাঁকা জাল পেয়েও উড়িয়ে মারেন ফরাসি ফরোয়ার্ড।

ম্যাচের ২১ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন উরুগুইয়ান তারকা স্ট্রাইকার কাভানি। এমবাপের ক্রস ডি-বক্সে ফাঁকায় পেয়ে বুক দিয়ে নিয়ন্ত্রণে নিয়ে লক্ষ্যে শট নেন কাভানি। চলতি লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৯টি গোল করলেন।

দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। এদিন ১৯ বছরে পা দেওয়া এ তরুণ লিগে অষ্টম গোল করে জন্মদিনটা ভালই উদযাপন করলেন। আর ৮১ মিনিটে দলের শেষ গোলটি করে জয় নিশ্চিত করে ফেলেন স্প্যানিশ ফুটবলার উরি।

ম্যাচের নির্ধারিত সময়ের শেষ মিনিটে অবশ্য পেনাল্টি থেকে একটি গোল করে সেনের হয়ে ব্যবধান কমান ইভান সান্তিনি। কিন্তু ৩-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে এমেরির শিষ্যরা।

Reneta

এছাড়া ঘরের মাঠে রেনকে ২-১ গোলে হারিয়েছে মোনাকো। আরেক ম্যাচে তুলুজের মাঠে একই ব্যবধানে জিতেছে লিওঁ।

লিগে ১৯ ম্যাচে ১৬ জয় ও দুই ড্রয়ে ৫০ পয়েন্ট নিয়ে বছর শেষ করল পিএসজি। মোনাকো ও লিওঁর পয়েন্ট সমান ৪১।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিএসজি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্লাস্টিকের ব্যারেলে ভাসমান সেতু

পরবর্তী

শৃঙ্খলাভঙ্গ: কুবি’র ৪ ছাত্রলীগ নেতা বহিষ্কার

পরবর্তী
বাংলাদেশের কুবি’র ছাত্রলীগ নেতাদের বহিষ্কার সংক্রান্ত নোটিশ. Channel i News - চ্যানেল আই নিউজ

শৃঙ্খলাভঙ্গ: কুবি’র ৪ ছাত্রলীগ নেতা বহিষ্কার

চ্যানেল আই অনলাইন- সূর্য উৎসব

নতুন বছরের সূর্য উৎসব এবার ঠাকুরগাঁয়ে

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT