চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাভানিদের ছাড়া পিএসজির নাটকীয় জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১২ অপরাহ্ণ ১৪, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
পিএসজির খেলোয়াড়রা জয় উদযাপন করছে, সবাই একত্রে আনন্দে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক সূচিতে ব্যস্ততা থাকায় কাভানিসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়া খেলতে নেমে ফ্রেঞ্চ লিগ-১’এ ডিজন এফসিও’র বিপক্ষে ২-১ গোলের নাটকীয় জয় পেয়েছে পিএসজি। নেইমার গোল পাননি। দ্বিতীয়ার্ধের শেষ দিকে থমাসের করা জোড়া গোল জয় এনে দিয়েছে দলটিকে।

কাভানির হাঁটুতে ইনজুরি রয়েছে। সেরে ওঠার পথে থাকলেও সামনের গুরুত্বপূর্ণ ম্যাচের কথা বিবেচনা করে এদিন তাকে দলে রাখা হয়নি। সঙ্গে ছিলেন না থিয়াগো সিলভা, মার্কো ভেরাত্তি, লাইন কুরজায়া এবং থিয়াগো মোত্তা।

এদিন প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে খেলা জমে ওঠে।

Banglabid

৭০তম মিনিটে বক্সের ডানকোনায় বল পান থমাস মুনিয়ের। চকিতে ডান পায়ে বল নিয়ে উপরের ডানকোনা দিয়ে বলকে জালের বাসিন্দা করেন।

৮০ মিনিটের সময় অফসাইডের কারণে নেইমারের একটি সুযোগ হাতছাড়া হয়।

সাত মিনিট বাদে সমতায় ফিরে আসে ডিজন। বক্সের বাইরে থেকে বেঞ্জামিন গোল করে পিএসজিকে ভড়কে দেন। পয়েন্ট হারানোর শঙ্কায় থাকা পিএসজি এরপর এগিয়ে যেতে মরিয়া হয়ে ওঠে।

Reneta

৯১তম মিনিটে দানি আলভেসের পাস থেকে বক্সের ভেতর বল পেয়েও উপরে মারেন নেইমার।

পরের মিনিটে এমবাপে এবং থমাসের বোঝাপড়ায় জয়সূচক গোলটি পেয়ে যায় পিএসজি। প্রথম গোলকে কপি করে উপরের ডানকোনা দিয়ে দলকে এগিয়ে দেন থমাস মুনিয়ের।

এই জয়ের পর ৯ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। সমান ম্যাচ শেষে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে এএস মোনাকো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিএসজি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

থমকে গেছে রাজধানীর তেজগাঁওয়ের প্রধান সড়কের সংস্কার কাজ

পরবর্তী

আন্তঃসীমান্ত অপরাধ দমনে প্রসিকিউশন গঠন করবে ইইউ

পরবর্তী
ইউরোপীয় ইউনিয়নের পতাকা ও ভবন, আধুনিক স্থাপত্যের নিদর্শন. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তঃসীমান্ত অপরাধ দমনে প্রসিকিউশন গঠন করবে ইইউ

১৮ অক্টোবর দেশে ফিরছেন খালেদা জিয়া

সর্বশেষ

ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

আগস্ট ২৩, ২০২৬

রাষ্ট্রপতিকে চীনের উষ্ণ অভিনন্দন

আগস্ট ২৩, ২০২৬

শাকিবকে নিয়েই অবশেষে ফিরছে ‘অপারেশন অগ্নিপথ’

আগস্ট ২৩, ২০২৬

জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করল ব্রাজিলের প্রতিনিধি দল

আগস্ট ২৩, ২০২৬
ময়মনসিংহ নগরে পশুচিকিৎসক আশিকুর রহমানকে মারধরের সিসিটিভি ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

বিড়ালের মৃত্যুতে পশুচিকিৎসককে জুতাপেটা, ভিডিও ভাইরালের পর নারী গ্রেপ্তার

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT