চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাবুলে আত্মঘাতী হামলা: নিহতের সংখ্যা বাড়ল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০১ অপরাহ্ণ ০১, মে ২০১৮
আন্তর্জাতিক
A A
আফগানিস্তান-কাবুল-আত্মঘাতী হামলা

আফগানিস্তানের রাজধানী কাবুলে দুই দফা আত্মঘাতী বোমা হামলায় ১০ সাংবাদিকসহ নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ জনে।

হামলায় ফরাসি বার্তা সংস্থা এএফপি’র ফটোসাংবাদিক এবং বিবিসি’র আরেক সাংবাদিক প্রাণ হারান।

একে ২০০২ সালের পর আফগানিস্তানে সাংবাদিকদের ওপর সবচেয়ে মারাত্মক হামলা বলে অভিহিত করা হয়েছে।

Banglabid

কাবুলের শাশদারাক এলাকায় ন্যাটো সদরদপ্তর ও মার্কিন দূতাবাসের কাছে সোমবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে মোটরসাইকেল নিয়ে এক হামলাকারী প্রথম আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। সে সময় কমপক্ষে চারজন নিহত হয়।

হামলার ঘটনায় সংবাদ সংগ্রহের জন্য কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে ছুটে যান দেশি-বিদেশি গণমাধ্যমের সাংবাদিকরা। আর তখনই, প্রথম বিস্ফোরণের মিনিট বিশেক পরই সাংবাদিকদের লক্ষ্য করে দ্বিতীয় হামলাটি চালানো হয়।

গার্ডিয়ান জানিয়েছে, সংবাদকর্মীদের মাঝে সাংবাদিকের ছদ্মবেশে কাঁধে ক্যামেরা নিয়ে আত্মঘাতী হামলা চালায় দ্বিতীয় হামলাকারী। এতে আশপাশে থাকা উদ্ধারকর্মী, ৯ সাংবাদিক ও ৪ পুলিশ কর্মকর্তাসহ কমপক্ষে ৩০ জন নিহত হন। আহত হন প্রায় অর্ধশত মানুষ।

Reneta

দ্বিতীয় হামলায়ই নিহত হন বার্তা সংস্থা এএফপি’র চিফ ফটোগ্রাফার শাহ মারাই। তিনি হামলাকারীর পাশেই দাঁড়িয়ে ছিলেন।আফগানিস্তান-কাবুল-আত্মঘাতী হামলা

তার কিছু সময় পরই পাকিস্তান সীমান্তের কাছে আফগানিস্তানের খোস্ত প্রদেশে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন বিবিসি’র সাংবাদিক আহমাদ শাহ।

এছাড়া এর কয়েক ঘণ্টা পর কান্দাহার প্রদেশের দক্ষিণে কাছাকাছি থাকা ন্যাটো গাড়িবহরকে লক্ষ্য করে একটি মাদ্রাসায় আত্মঘাতী হামলায় ১১ স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে ৫ রোমানীয় ন্যাটো সেনা, ৯ বেসামরিক নাগরিক ও ২ পুলিশ কর্মকর্তা।

এরই মধ্যে হামলাগুলোর দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস।

গত সপ্তাহে আফগান সরকারের শান্তি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে বসন্ত অভিযান শুরুর ঘোষণা দেয় তালেবান।

এর আগে ২২শে এপ্রিল কাবুলে ভোটার নিবন্ধন কেন্দ্রে হামলায় কমপক্ষে ৬০ জন নিহত হয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আত্মঘাতী বোমা হামলাআফগানিস্তান-বোমা
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

হাতিরঝিলে মোটরসাইকেল কেড়ে নিল দুই বন্ধুর প্রাণ

পরবর্তী

জটিলতা কাটিয়ে ৪মে প্রেক্ষাগৃহে আসছে ‘ধূসর কুয়াশা’

পরবর্তী

জটিলতা কাটিয়ে ৪মে প্রেক্ষাগৃহে আসছে 'ধূসর কুয়াশা'

বিএনপিকে নির্বাচনে আনার দায়িত্ব আওয়ামী লীগের নয়: ওবায়দুল কাদের

সর্বশেষ

১৮ বছর আগের রেকর্ড ভাঙলেন শরিফুল, ১৪৬ রানের লিড অস্ট্রেলিয়ার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT