বিনোদন

কান ২০২১: সেরা চিত্রনাট্য বিভাগে পুরস্কার পেল ‘ড্রাইভ মাই কার’

পুরস্কার গ্রহণকারী ব্যক্তি একটি সেলাই পত্রের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন পুরুষ ব্যক্তি টেলিভিশন পুরস্কার গ্রহণ করছেন, পটভূমিতে আলোকসজ্জা ও আলো ঝলমলে পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরে সেরা চিত্রনাট্যকারের পুরস্কার জিতলেন রিয়ুসুকে হামাগুচি। ‘ড্রাইভ মাই কার’ ছবির চিত্রনাট্যের জন্য সেরা হলেন তিনি।

শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় কান চলচ্চিত্র উৎসবের মূল ভবন প্যালে ডে ফেস্টিভ্যালে বসে সমাপ্তি অনুষ্ঠান। যেখানে উপস্থিত হন মূল প্রতিযোগিতা বিভাগের সব বিচারক ও উৎসব কর্তৃপক্ষসহ আমন্ত্রিত অতিথিরা।

ধীরে ধীরে জানানো হয় গ্র্যান্ড প্রিক্স, জুরি অ্যাওয়ার্ড, সেরা নির্মাতা, সেরা চিত্রনাট্য সহ বেশকিছু পুরস্কার জয়ী সিনেমা ও নির্মাতার নাম।

উৎসবের সবচেয়ে সম্মানজনক পুরস্কার ‘গোল্ডেন পাম’ বা ‘পাম দর’ জয় করেছে জুলিয়া দুকুরনোর ‘টাইটেন।’

বিষয়:কান ২০২১ কান চলচ্চিত্র উৎসব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…