চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কান উৎসবে জসীম আহমেদের চলচ্চিত্র ‘দাগ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৬ অপরাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০১৭
বিনোদন
A A

বাংলাদেশি নির্মাতা জসীম আহমেদের চলচ্চিত্র ‘দাগ’ ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবের ৭০তম আসরের জন্য স্বল্পদৈর্ঘ্য বিভাগের জন্য নির্বাচিত হয়েছে। আগামী ১৭ থেকে ২২ মে অনুষ্ঠিতব্য উৎসবে ছবিটি প্রদর্শিত হবে।

চলচ্চিত্রটি সম্পর্কে জসীম আহমেদ চ্যানেল আই অনলাইনকে বলেন, মহান স্বাধীনতাযুদ্ধের পটভূমিতে ছবিটি নির্মিত। চলচ্চিত্রে নায়িকা শিলা এক অন্যরকম মুক্তিযুদ্ধে অবতীর্ণ হয়, যে যুদ্ধ এখনো শেষ হয়নি।

চলচ্চিত্রে অভিনয় করেছেন শারমিন জোহা শশী, শতাব্দি ওয়াদুদ, বাকার বকুলসহ অনেকে।

চলচ্চিত্রটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পান্থ শাহরিয়ার, চিত্রগ্রহণে ছিলেন জোগেন্দ্র পাণ্ডা, সম্পাদনা করেছেন সুমিত ঘোষ, সাউন্ড ডিজাইন করেছেন রিপণ নাথ। এছাড়াও সঙ্গীত পরিচালনা করেছেন পার্থ বড়ুয়া। চলচ্চিত্রটির নির্বাহী প্রযোজক অম্লান বিশ্বাস ও প্রযোজনা করেছেন ভিউজ এন্ড ভিশনস।  

ছবিটি নির্মাতা জসীম আহমেদের প্রথম চলচ্চিত্র। এর আগে তিনি টেলিভিশনে অসংখ্য প্রামাণ্যচিত্র ও কয়েকটি নাটক নির্মাণ করেন। তার নির্মিত প্রামাণ্যচিত্রের বেশিরভাগই মুক্তিযুদ্ধ নিয়ে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাকিস্তানের কারাজীবন নিয়ে নির্মিত “বন্দীশালায় নয় মাস” ৯০ দশকে বিটিভিতে প্রচারিত হয় এবং  ব্যাপক আলোচিত হয়। তার সর্বশেষ নাটক ‘প্রত্যাবর্তন’ ২০০১ সালে একুশে টেলিভিশন প্রচারিত হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কান চলচ্চিত্র উৎসব
শেয়ারTweetPin

সর্বশেষ

ইয়মালের ঐতিহাসিক কিছু গড়ার সুযোগ থাকেল এবার সেটা দিবেন না মেসি

জুলাই ১৮, ২০২৬

মুন্সিগঞ্জের বালাশুরে গরুর খামারিদের সমবায়ভিত্তিক সাফল্য

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশকে ইউরোপের দিকে ঝোঁকার পরামর্শ দিয়েছেন ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ মার্ক শেরে শার্লে

জুলাই ১৮, ২০২৬

‘সাহিত্যের প্রতি রুচিশীল মনন নির্মাণে আবুল হাসনাতের ভূমিকা ছিল অসাধারণ’

জুলাই ১৮, ২০২৬

চট্টগ্রাম-দোহাজারী রেলপথের উন্নয়ন হলে জলাবদ্ধতায় আর রেল চলাচল বন্ধ হবে না

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT