চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানে নেটফ্লিক্সের ছবি নিয়ে দ্বিমত

নুসরাত শারমিননুসরাত শারমিন
১১:০৫ পূর্বাহ্ণ ২১, মে ২০১৭
বিনোদন
A A

চলচ্চিত্র মানেই বড় পর্দায় মুক্তি, এমন দিন বদলেছে। এখন ছবি মুক্তি পায় নেটফ্লিক্সে। নেটফ্লিক্সের ওয়েব পোর্টালে অর্থের বিনিময়ে অনলাইনে সিনেমা দেখা যায়। কিন্তু তাতে কি বড় পর্দায় দেখার আনন্দ পাওয়া যায়? এবারের কান উৎসবে এমন প্রশ্নেই দ্বিমত পোষণ করছেন দুই বিচারক পেদ্রো আলমোদোভার ও উইল স্মিথ।

এবারের উৎসবে প্রথমবারের মতো নেটফ্লিক্সের দুটি ছবি প্রতিযোগিতা বিভাগে স্থান পেয়েছে। ছবিগুলো হলো বং জুন-হুর ওকজা ও নোয়াহ বোমবাকের দ্য মায়োরিদজ স্টোরিজ (নিউ অ্যান্ড সিলেক্টেড)। জমা পড়া নেটফ্লিক্সের ছবি দুটো প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চাচ্ছে কান কর্তৃপক্ষ। কিন্তু নেটফ্লিক্স তাদের সিদ্ধান্তে অনড়। ছবি বড় পর্দায় দেখাবে না তারা। তাই, কান কর্তৃপক্ষও তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। পরের বছর থেকে প্রেক্ষাগৃহে মুক্তি দিলেই প্রতিযোগিতা বিভাগে ছবি জমা দেয়ার অনুমতি মিলবে।

কান উৎসবের উদ্বোধনী সংবাদ সম্মেলনে জুরিবোর্ডের প্রধান পেদ্রো আলমোদোভার এপ্রসঙ্গে বলেন, ‘ছবি বড় পর্দায় মুক্তি না দেয়া হ্যলে সেটা পুরস্কার পাওয়ার যোগ্য হয় কীভাবে?’ অবশ্য এরপর তিনি বলেন, তিনি খোলা মনের এবং নতুন প্রযুক্তিকে স্বাগত জানাতেও আপত্তি নেই তার। কিন্তু আমৃত্যু তিনি বড় পর্দার পক্ষেই কথা বলবেন। কারণ বড় পর্দায় ছবি দেখার অনুভূতিই আলাদা। কিন্তু আরেক বিচারক হলিউড অভিনেতা উইল স্মিথ দিলেন ভিন্ন মত। জানালেন, নেটফ্লিক্সে তারও একটি ছবি আছে। উইল স্মিথ বলেন, ‘প্রেক্ষাগৃহে ও নেটফ্লিক্সে ছবি দেখার মধ্যে তেমন পার্থক্য নেই।’ তার মতে চলচ্চিত্রের প্রসার ঘটাতে সাহায্য করছে নেটফ্লিক্স। ভ্যানিটি ফেয়ার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৭০ তম কান
শেয়ারTweetPin

সর্বশেষ

মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ধাক্কা খেলো ‘আলফা’

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসা জটিলতা: মালয়েশিয়ার বিমানে বোর্ডিং পাস নিয়েও ওঠেননি ৭৬ যাত্রী

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউএন-কপস সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

আজও খামেনিকে শ্রদ্ধা জানাতে জনতার ঢল, সপ্তাহব্যাপী কর্মসূচিতে কঠোর নিরাপত্তা

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পাকিস্তানে ফের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র-ইরান

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT