চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানে নতুন দিগন্ত উন্মোচন করলো বাংলাদেশের আইএএফএম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৯ অপরাহ্ণ ২৬, মে ২০১৮
বিনোদন
A A

সম্প্রতি শেষ হয়েছে বিশ্বের প্রাচীন আর জৌলুসময় কান চলচ্চিত্র উৎসবের ৭১তম আসর। আর এই উৎসবেই যেনো কিছু অজান্তে ভবিষ্যৎ বাংলাদেশের চলচ্চিত্রের জন্য নতুন দিগন্ত উন্মোচন করলো বাংলাদেশি চলচ্চিত্র শিক্ষা প্রতিষ্ঠান ’ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া (আইএএফএম)’।

কান চলচ্চিত্র উৎসব চলাকালীন ইউনিফ্রান্স ও ফ্রেন্স কালচার যৌথভাবে ‘ইন্টারন্যাশনল স্টুডেন্ট অ্যাওয়ার্ড’-এর আয়োজন করে। এ বছর ২২টি আন্তর্জাতিক ফিল্ম স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের পছন্দের ফরাসি চলচ্চিত্রকে ভোট প্রদান করার সুযোগ পান। যাদের মধ্যে প্রথম বাংলাদেশি চলচ্চিত্র শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে কান চলচ্চিত্র উৎসবে ‘ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া (আইএএফএম)’- এর শিক্ষার্থীরাও অংশ নেয়।

১৩ মে সেরা চলচ্চিত্রটির নাম ঘোষণা করেন ইউনিফ্রান্সের প্রেসিডেন্ট সারজি তৌবিয়ানা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসাবেল গরিদানো (জেনারেল ডিরেক্টর, ইউনিফ্রান্স), সিবলি ভেইল (সিইও রেডিও ফ্রান্স) এবং সানদ্রাইন ট্রেইনির (ডিরেক্টর, ফ্রেঞ্চ কালচার)।

এই অনুষ্ঠান শেষে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল পার্টনার ইউনিফ্রান্স পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র এবং ভোট প্রদানকারী স্কুলগুলির তালিকা প্রকাশ করে। সেই তালিকায় স্থান পায় বাংলাদেশি প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া (আইএএফএম), যা বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে প্রথম।

ইউএসসি স্কুল অফ সিনেমিটিক আর্ট, ভিজিআইকি (রাশিয়া), গ্রিফিথ ফিল্ম স্কুল (অস্ট্রেলিয়া), টোকিও ইউনিভার্সিটি অফ আর্টস (জাপান), ইউসিএলএ সহ বিশ্বের সব নামীদামি ফিল্ম স্কুলের সাথে যৌথভাবে ইউনিফ্রান্স এই ইন্টারন্যাশনল স্টুডেন্ট অ্যাওয়ার্ড কার্যক্রম এর ধারাবাহিকতায় ২০১৮ সালের অ্যাওয়ার্ড সেশনে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করে ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া (আইএএফএম) ও এর নির্বাচিত ছাত্র-ছাত্রীরা।

কান চলচ্চিত্র উৎসবের মতো বড় প্ল্যাটফর্মে বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া (আইএএফএম) -র অন্তর্ভূক্তির মাধ্যমে বিশ্ব চলচ্চিত্র অঙ্গনে যে যাত্রা শুরু করলো বাংলাদেশ, তা ভবিষ্যতে ফল পাওয়া যাবে বলে মনে করছেন চলচ্চিত্র বোদ্ধারা।

ট্যাগ: কান চলচ্চিত্র উৎসববাংলাদেশ
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

মানবাধিকার প্রশ্নে বাংলাদেশ-ভারত কি একমত হবে?

পরবর্তী

বাংলাদেশ-ভারত সবসময় একে অন্যের পাশে থাকবে তো?

পরবর্তী
ফাইল ছবি

বাংলাদেশ-ভারত সবসময় একে অন্যের পাশে থাকবে তো?

জেনেভা ক্যাম্পের দুর্ধর্ষ মাদক ব্যবসায়ীরা কোথায়?

সর্বশেষ

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT