চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানের ৭৪তম আসরের সেরা ছবি জুলিয়ার ‘টাইটেন’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩২ পূর্বাহ্ন ১৮, জুলাই ২০২১
বিনোদন
A A

অপেক্ষার প্রহর ফুরালো। জানা গেলো ঐতিহ্যবাহী কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরের সেরা ছবি ও নির্মাতার নাম। এবারের উৎসবের সেরা ছবি নির্বাচিত হয়েছে ফ্রান্সের নারী নির্মাতা জুলিয়া ডুকুরনোর ‘টাইটেন’।

শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় কান চলচ্চিত্র উৎসবের মূল ভবন প্যালে ডে ফেস্টিভ্যালে বসে সমাপ্তি অনুষ্ঠান। যেখানে উপস্থিত হন মূল প্রতিযোগিতা বিভাগের সব বিচারক ও উৎসব কর্তৃপক্ষসহ আমন্ত্রিত অতিথিরা। 

শুরুতেই জুরি প্রধান স্পাইক লি ঘোষণা করেন উৎসবের সবচেয়ে সম্মানজনক পুরস্কার ‘পাম দর’ [স্বর্ণ পাম] বিজয়ী ছবি ও নির্মাতার নাম। আর এমনটা শুনে হতবাক দর্শক! কারণ সেরা ছবির পুরস্কার নিয়ম অনুযায়ি ঘোষণা করা হয় সবার শেষে! 

প্রতিবারের মতো করোনাপরবর্তী সফল এই উৎসবে স্বর্ণ পামের জন্য এবারও প্রদর্শিত হয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তের বাছাইকৃত সেরা ছবিগুলো। মূল প্রতিযোগিতা বিভাগের বিচারকরা প্রতিবারই বড় চমক দেখান, এবারও তার ব্যতিক্রম হয়নি।

‘টাইটান’ নির্মাতা জুলিয়া ২০১১ সালে জুনিয়র স্বল্পদৈর্ঘ্য দিয়ে প্রথম কানে পুরস্কার জয় করেন। পরে প্রথম সিনেমা ‘গ্রেভ’ দিয়ে ২০১৬ সালে ফিপরেস্কি জয় করেন।

কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপাম জয়ী দ্বিতীয় নারী নির্মাতা হিসেবে ইতিহাসে জায়গা করে নিলেন জুলিয়া। এরআগে ১৯৯৩ সালে প্রথম নারী নির্মাতা হিসেবে স্বর্ণ পাম জিতে নেন নিউজজিল্যান্ডের নির্মাতা জেন ক্যাম্পিয়ন।

Jui  Banner Campaign
ট্যাগ: কানলিড বিনেদনলিড বিনোদনসিনেমাস্পাইক লিস্বর্ণপাম
শেয়ারTweetPin

সর্বশেষ

কত ভোট পেলেন মেঘনা আলম!

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপিকে জনতা পার্টি বাংলাদেশের অভিনন্দন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া শুরু হবে: সালাউদ্দিন আহমদ

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিজয়ী নুরুল হক নুরকে ফুলেল সংবর্ধনা, সবাইকে সঙ্গে নিয়ে কাজের অঙ্গীকার

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নড়াইলে এক ব্যাক্তির গলাকাটা মরদেহ উদ্ধার

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT