চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানের পোস্টার ঘিরে বিতর্ক !

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪০ অপরাহ্ণ ৩১, মার্চ ২০১৭
বিনোদন
A A

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র–আসর ‘কান উৎসব’ শুরু  হতে এখনো এক মাস বাকি। অথচ ৭০তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পোস্টার ঘিরে এরই মধ্যে উত্তাপ ছড়িয়ে পড়েছে। হালকা লালের আভায় যেন সোনালি ছটা। সেখানে বিহ্বল হয়ে নৃত্যরত ইতালির মডেলকন্যা ক্লডিয়া কার্ডিনাল। তার পড়নে স্কার্ট। ছবিটি দেখে মনে হবে, এ যেন অন্য এক জীবনের কথা বলে। অপার আর স্বাধীন সে জীবন।

তবে এর মধ্যে এই পোস্টারকে ঘিরে চলছে নানা সমালোচনা। বিতর্কও তাই তুঙ্গে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার থেকে শুরু করে সব জায়গায় চলছে পোস্টারের আলোচনা। অনেকেই ক্লডিয়াকে এভাবে নাটকীয়ভাবে ও গ্রাফিক্যালি প্রদর্শনের বিরোধিতা করছেন। সেই সাথে পোস্টারের ছবিটির মৌলিকত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

ইতিহাসের সে রোম নগরের একটি ঝুলবারান্দায় দাঁড়ানো এই ছবিটি তোলা হয়েছিল বেশ আগে। বিবিসি সূত্রে জানা গেছে, ১৯৫৯ সালে তোলা এই ছবিকে এবার উৎসবের পোস্টার হিসেবে ডিজাইন করেছে প্যারিসের খ্যাতনামা প্রতিষ্ঠান ব্রঙ্কস এজেন্সি। আর এর গ্রাফিক ডিজাইন করেন ফিলিপ সেভয়ার।

Banglabid

উৎসবের পোস্টার হতে পেরে দারুণ খুশি এর মডেল ক্লডিয়া। এটা নাকি তার কৈশোরের সেই উত্তাল দিনগুলোর কথা মনে করিয়ে দিয়েছে। মনে করিয়ে দিয়েছে, তার শেকড়ের কথা।

ক্লডিয়ার বয়স এখন ৭৮ এর কাছাকাছি। তবু তার উচ্ছ্বাসটা চোখে পড়ার মতো। ক্লডিয়া বলেন, ‘এটা সত্যিই বেশ গর্বের ব্যাপার। এত বড় আসরের পোস্টার নিজেকে খুঁজে পাওয়াটা আনন্দের।’ স্মৃতি হাতড়িয়ে অনেকগুলো বছর আগে তোলা ছবির ফটোগ্রাফারের নাম মনেই করতে পারেননি তিনি।

এবার উৎসবের পর্দা উঠবে ১৭ মে। চলবে ২৮ মে পর্যন্ত। এছাড়া আগামী ১৩ এপ্রিল থেকে চূড়ান্ত ছবির নাম জানা যাবে, যা কান চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা করবে।

Reneta

চলচ্চিত্রপ্রেমীদের ভিড় সামলাতে তাই প্রস্তুতি চলছে ফ্রান্স নগরী কানে। এবার জমজমাট এক উৎসবের অপেক্ষা সবার। বিবিসি।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কান চলচ্চিত্র উৎসব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আজাদ আমাদের জাতীয় বীর

পরবর্তী

পাকিস্তানের শিয়া মসজিদে বোমা বিস্ফোরণে বহু হতাহত

পরবর্তী

পাকিস্তানের শিয়া মসজিদে বোমা বিস্ফোরণে বহু হতাহত

র‌্যাব গোয়েন্দা প্রধানের ছোট ভাই (ইউসুফ হিমেল)। ছবি তুলেছেন: ওবায়দুল হক তুহিন

‘আমার ভাই ছিলেন ফেরেশতার মত’

সর্বশেষ

রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিবসহ তিন সচিব পদে পরিবর্তন

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন আরও ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

আগস্ট ২১, ২০২৬

ইমরান খানের হাসপাতাল বদল নিয়ে চরম নাটকীয়তা, আদালতের নির্দেশ না মানার অভিযোগ

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT