চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানের জুরি বোর্ডে চমক, নেতৃত্বে ইনারিতু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৬ অপরাহ্ন ০১, মে ২০১৯
বিনোদন
A A

চলতি মাসের ১৪ তারিখ থেকে পর্দা উঠছে বিশ্বের প্রাচীন ও সম্মানজনক ‘কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ৭২তম আসরের। গেল মাসে উৎসবের প্রতিযোগিতা বিভাগে বিশ্বের যেসব ছবি লড়ছে সে তালিকা প্রকাশ করলেও অজানা ছিলো বিচারকদের নাম। রীতিমত সবাই উন্মুখ হয়েছিলেন যে, কানের ৭২তম আসরে কারা থাকছেন বিচারকের ভূমিকায়?

শেষ পর্যন্ত কান চলচ্চিত্র উৎসবের বিচারকদের নাম ঘোষণা করে উৎসব কর্তৃপক্ষ। যা পুরোপুরি চমকে ঠাঁসা! উৎসবের বিচারক প্যানেলে। কান চলচ্চিত্র উৎসবের বিচারক প্যানেলে চারজন নারী ও চারজন পুরুষ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। যার নেতৃত্বে রয়েছেন মেক্সিকান নির্মাতা আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতু।

২০০৬ সালে কান চলচ্চিত্র উৎসবে ‘বাবেল’-এর জন্য সেরা নির্মাতার পুরস্কার অর্জন করেছিলেন ইনারিতু। তার প্রায় এক যুগ পর তিনিই কানের প্রধান বিচারকের দায়িত্ব পেলেন! এবছর ‘স্বর্ণপাম’ কে পাচ্ছেন, তার বিচার করবেন ‘বার্ডম্যান’ খ্যাত ইনারিতু।

তার নেতৃত্বে কান চলচ্চিত্র উৎসবে জুরি বোর্ডের অন্যান্য সদস্যরা হলেন: মার্কিন অভিনেত্রী ইলি ফ্যানিং, সেনেগালিজ কমেডিয়ান মাইমুনা এন’দিআয়ে, মার্কিন স্বাধীন নারী চলচ্চিত্র নির্মাতা কেলি রাইশার্ড, ইতালিয়ান নির্মাতা ও চিত্রনাট্যকার এলিস রোহরওয়াশার, ফরাসি নির্মাতা এনকি বিলাল, রবিন কামপিল্লো, গ্রিক নির্মাতা ইয়োরগোস লানথিমোস এবং পোলিশ নির্মাতা পাউয়েল পাভলিকোভস্কি।

‘স্বর্ণপাম’ প্রতিযোগীতায় স্থান পেয়েছে মোট ১৯টি সিনেমা। এছাড়াও ‘আউট অব কম্পিটিশন’–এর আছে ৫টি সিনেমা। আঁ সারতে রিগার বিভাগের জন্য নির্বাচিত হয়েছে ১৬টি ছবি। এবং আরো ৬টি সিনেমার আছে স্পেশাল স্ক্রিনিং বিভাগের জন্য।

এবারের কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠবে মার্কিন পরিচালক জিম জারমুশ পরিচালিত ‘দ্য ডেড ডোন্ট ডাই’ ছবিটির প্রদর্শনীর মধ্য দিয়ে। ছবিটির কাহিনী মূলত জমবিদের নিয়ে তৈরী। যেখানে অভিনয় করেছেন বিল মারে, ক্লোয়ি সেভিনি, অ্যাডাম ড্রাইভার, টিল্ডা সুইনটন এবং আরও অনেকে।

Reneta

২৫ মে আড়ম্বপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামবে পৃথিবী খ্যাত এই চলচ্চিত্র উৎসবটির।

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাডাম ড্রাইভারইনারিতুকান চলচ্চিত্র উৎসবলিড বিনোদনস্বর্ণপাম
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রচলিত রাজনীতির বাইরে তারেক রহমানের এক ভিন্ন সন্ধ্যা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার এইটে ভারত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মাথায় টিউমার, জরুরি অস্ত্রোপচার- কেমন আছেন তানিয়া বৃষ্টি?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস!

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নির্বাচনের পর শেয়ারবাজারে বড় উত্থান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT