চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় ৪ প্রবাসী বাংলাদেশির মরদেহ উদ্ধার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩০ অপরাহ্ণ ২৯, জুলাই ২০১৯
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A
প্রবাসী বাংলাদেশি-মরদেহ উদ্ধার-তরুণ-মেসেজ

কানাডার মারখামের ক্যাসেলমোর এভিনিউয়ের একটি বাসা থেকে এক দম্পতিসহ ৪ জন প্রবাসী বাংলাদেশির মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।

নিহতরা হলেন, মোহাম্মদ মনির ও তার স্ত্রী মুক্তা জামান, এই দম্পতির মেয়ে, এবং কানাডায় বেড়াতে আসা মুক্তা জামানের মা।

এ ঘটনায় জড়িত সন্দেহে ২০ বছর বয়সী এক যুবককে আটক করা হয়েছে। নিহতদের পরিচিত কয়েকজনের দাবি, আটক যুবক নিহত দম্পতির ছেলে।

স্থানীয় সময় রোববার বিকেলে এ ঘটনা ঘটে। কানাডা থেকে প্রকাশিত অনলাইন পোর্টাল ‘নতুন দেশ’ ও কানাডিয়ান বাংলাদেশি নিউজ (সিবিএন) এ তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে ওই সংবাদ মাধ্যম দুটি জানায়, পুলিশের কাছে খবর আসে, একটি বাসায় কয়েকজন মানুষ আহত হয়েছেন। এরপর ঘটনাস্থলে গিয়ে তারা মৃতদেহগুলো উদ্ধার করেন। এসময় ওই বাসায় থাকা ২০ বছর বয়সী এক যুবককে আটক করে পুলিশ।

কানাডায় বসবাসরত নাফিয়া ঊর্মি নামের এক  বাংলাদেশি সিবিএনকে জানান, নিহত দম্পতির ছেলে সম্ভবত মানসিকভাবে বিকারগ্রস্থ ও মাদকাসক্ত ছিলেন।

Reneta

‘‘ধারণা করা হচ্ছে, খাবারে কিছু মিশিয়ে অজ্ঞান করার পর ছুরিকাঘাতে তাদের হত্যা করা হয়। এরপর সে গেম খেলতে থাকে। পরিবারের সদস্যদের খুন করার বিষয়টি ওই ছেলেই তার এক বন্ধুকে ফোন করে জানায়।’’

হত্যাকাণ্ডের বিষয় নিয়ে কানাডায় বসবাসরত অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা রকমের পোস্ট করে বিষয়টি নিশ্চত করেছেন।

কানাডার কমিউনিটির পরিচিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব তানভীর কোহিনুর ফেসবুকে এক পোস্টে বলেছেন, ‘‘গত ২৯ জুন এক চমৎকার বাংলাদেশি দম্পতির ২৫তম বিবাহ বার্ষিকীতে উপস্থাপনা করেছিলাম। আজকের খবরে বারবার বলছে যে একটা বাসা থেকে চারটা লাশ উদ্বার করা হয়েছে, এটা নাকি তাদের বাসা। বিশ্বাস করতে পারছিনা!! খবরটা যেনো ভুল হয়। কিছুক্ষণ পরে এক পোষ্টে তিনি উল্লেখ করেছেন,আহা! ঘটনা আসলেই সত্যি!’’

এ ঘটনায় স্থানীয় পুলিশ নিহতদের পরিচয়, বয়স, নারী কিংবা পুরুষ কোনো ধরনের তথ্যই প্রকাশ করেনি। পুলিশ বলেছে, তারা তদন্তের একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৪মরদেহ উদ্ধারকানাডায় বাসায় ৪ জন নিহত
শেয়ারTweetPin

সর্বশেষ

মাগুরায় তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সাংবাদিকদের ফোন রেকর্ড চাওয়ার অভিযোগ

জুলাই ২১, ২০২৬

মোদির সরকারি বাসভবনের সামনে থেকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী আটক

জুলাই ২১, ২০২৬

ইইউবি নিয়ে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৩০ জুলাই ১৮ ঘণ্টা সারা দেশে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT