চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় পথচারীদের ওপর গাড়ি, ১০ জন নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২২ পূর্বাহ্ণ ২৪, এপ্রিল ২০১৮
আন্তর্জাতিক
A A
কানাডা-গাড়ি-পথচারী নিহত

কানাডার টরন্টোতে পথচারীদের ওপর গাড়ি তুলে দেয়ার ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ১০ জনের নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আহত হয়েছে আরও ১৫ জন।

সোমবার স্থানীয় সময় বিকেলে টরন্টোর ইয়ংগে ‍স্ট্রিট থেকে শুরু হয়ে ফিঞ্চ অ্যাভিনিউয়ে গিয়ে এই হামলা শেষ হয়। সন্দেহভাজন হামলাকারী ভ্যানগাড়ির চালক পথচারীদের আঘাত করতে করতে প্রায় দেড় মাইলের মতো রাস্তা এগিয়ে যায়।

শেষে পয়েন্টজ অ্যাভিনিউতে গিয়ে পুলিশ ওই গাড়ি থামাতে সক্ষম হয়।

প্রত্যক্ষদর্শী আলী শাকের সিটিভি নিউজকে বলেন, রাইডার ভ্যান জাতীয় গাড়িটি হঠাৎ করেই লাফ দিয়ে ফুটপাতে উঠে যায়। সেখান দিয়ে ওই সময় চলাচলকারী পথচারীরা গাড়ির ধাক্কায় ‘দলামোচড়া’ হয়ে যায় বলেও উল্লেখ করেন শাকের।

গাড়িটি একের পর এক পথচারীকে আঘাত করে এগিয়ে যাচ্ছিল বলে জানান আরেক প্রত্যক্ষদর্শী ফিল জুলো।

ঘটনায় সন্দেহভাজন হিসেবে ওই ভ্যানের চালক অ্যালেক মিনাসিয়ান নামের ২৫ বছরের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তাকে গ্রেপ্তার করা হয় ঘটনাস্থল থেকে বেশ কিছুটা দূরে একটি রাস্তা থেকে।

Reneta

ভ্যানটি অ্যালেক মিনাসিয়ান ভাড়া করেছিলেন বলে প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানিয়েছে পুলিশ। অ্যালেককে জিজ্ঞাসাবাদ চলছে।

প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওচিত্রে দেখা যায়, ঘাতক গাড়িটিকে কয়েকটি সড়ক পরে পুলিশ চারদিক থেকে ঘিরে ফেললে গাড়ির চালক পুলিশ সদস্যদের লক্ষ্য করে কিছু একটা তাক করছে।কানাডা-গাড়ি-পথচারী নিহত

ওই সময় তাকে মাটিতে নিচু হয়ে আত্মসমর্পণ করার জন্য পুলিশকে চিৎকার করে নির্দেশ দিতে শোনা যায়।

সিবিসি নিউজের ভিডিও সম্প্রচারে দেখা যায় গাড়ি চালকের হাতে অস্ত্র জাতীয় কিছু রয়েছে। সেটি উঁচিয়ে তিনি পুলিশকে চিৎকার করে বলছেন: ‘আমাকে মেরে ফেলো!’

অবশেষে কোনো গোলাগুলি ছাড়াই গাড়ির চালক মিনাসিয়ানকে আটক করতে সফল হয় পুলিশ। আর এ সময় মাথা ঠাণ্ডা রাখতে পারার জন্য দায়িত্বরত পুলিশ কর্মকর্তার প্রশংসা করছেন অনেকে।

টরন্টো পুলিশ উপপ্রধান পিটার ইউয়েন প্রত্যক্ষদর্শীদের তথ্য দিতে এগিয়ে আসতে বলেছেন। জানিয়েছেন, এ ঘটনায় ‘দীর্ঘ তদন্ত’ হবে।

হামলার ভুক্তভোগীদের স্বজন এবং প্রত্যক্ষদর্শীদের জন্য আলাদা আলাদা হটলাইনের ব্যবস্থাও করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

টরন্টো সিটি পুলিশ প্রধান মার্ক সন্ডার্স এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, অবস্থাদৃষ্টে হামলার ঘটনাটিকে ইচ্ছাকৃত বলেই মনে হচ্ছে। তবে হামলার উদ্দেশ্য এখনো জানা যায়নি।

টরন্টো শহরতলী রিচমন্ড হিলের অধিবাসী অ্যালেক মিনাসিয়ান সম্পর্কে এর আগে পুলিশের কাছে কোনো তথ্য আসেনি বলেও সাংবাদিকদের জানান পুলিশ প্রধান।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো হামলার ঘটনায় বলেছেন, এই ‘মর্মান্তিক ও অনুভূতিশূন্য হামলা’য় তিনি গভীরভাবে শোকাহত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে শিগগিরই গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন

রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে শিগগিরই গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন

জুলাই ২৯, ২০২৬

আর্জেন্টিনার বিপক্ষে সুইজারল্যান্ডের লাল কার্ডটি ভুল ছিল, জানাল ফুটবলের নিয়ম-কানুন বিষয়ক প্যানেল

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

সারাদেশে বিক্ষোভ ডেকেছে এনসিপি

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘সুবহানাল্লাহ’-যে শব্দটি হাজার বছরের ইতিহাস বহন করে

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি বক্তব্য

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT