প্রবাস সংবাদ

কানাডায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কানাডায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্মরণসভা ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্মরণসভায় অংশগ্রহণকারীরা ফুলের মালা ও পতাকা নিয়ে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

কানাডায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরি।

দিবসটি উপলক্ষে ক্যালগেরির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বাংলাদেশ সেন্টারে অস্থায়ীভাবে নির্মিত শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এরপর ক্যালগেরির বিভিন্ন কবি ও লেখকের নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। চলে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

আলোচনা সভায় বক্তারা বলেন, ৭০ বছর আগে মাতৃভাষা বাংলাকে বাঁচাতে ঢাকার রাজপথে বুকের রক্ত ঢেলে দিয়েছিল বাঙালি সূর্য সন্তানেরা। মাতৃভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকারে জীবন উৎসর্গ করেছিল এদেশের দামাল ছেলেরা। ভাষা আন্দোলনের গৌরবের ইতিহাসের পথ ধরে আজ সারাবিশ্বে পালন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সভাপতি মোহাম্মদ রশিদ রিপন, সাধারণ সম্পাদক জয়ন্ত বসুসহ সংগঠনের নেতৃবৃন্দ। সুধীজনের পাশাপাশি স্থানীয় কবি ও লেখকরা সেসময় উপস্থিত ছিলেন।

বিষয়:অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কানাডা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…