চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডার ক্যালগেরিতে সরস্বতী পূজা উদযাপন

আহসান রাজীব বুলবুলআহসান রাজীব বুলবুল
৬:০৯ অপরাহ্ন ৩১, জানুয়ারি ২০২০
প্রবাস সংবাদ
A A

কানাডার ক্যালগেরির সাউথ ভিউ কমিউনিটি সেন্টারে ‘বাংলাদেশ পূজা পরিষদ অব ক্যালগেরি’র উদ্যোগে অনুষ্ঠিত হলো সরস্বতী পূজা। দিনব্যাপী এই আয়োজনে ছিল বিশেষ করে শিক্ষার্থীদের বাণী অর্চনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠান। এছাড়াও ছিল পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ এবং ধর্মীয় অনুষ্ঠান ।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস দেবী সরস্বতী বিদ্যা বাণী ও সুরের অধিষ্ঠাত্রী দেবী। মাঘ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শুভ্র রাজহাঁসে চেপে দেবী সরস্বতী আসেন জগতে। এ বছর পূজার তিথি পড়েছে দুদিন। সনাতন ধর্মীয় রীতিতে প্রত্যুষে দেবীকে দুধ-মধু, দই, ঘি কপূর ও চন্দন দিয়ে স্নান করানো হয়। এরপর চরণামৃত নেন ভক্তরা। তাদের বিশ্বাস দেবী খুশি হলে বিদ্যা ও বুদ্ধি অর্জিত হবে এছাড়াও শিশুদের হাতেখড়ি ব্রাহ্মণভোজন ও পিতৃতর্পণের প্রথাও প্রচলিত আছে। সরস্বতী বৈদিক দেবী হলেও সরস্বতী পূজা বর্তমান রূপটি আধুনিককালে প্রচলিত হয়েছে।

প্রাচীনকালে তান্ত্রিক সাধকেরা সরস্বতী সদৃশ দেবী বাগেশ্বরীর পূজা করতেন। ঊনবিংশ শতাব্দীতে পাঠশালায় প্রতি মাসের শুক্লা পঞ্চমী তিথিতে ধোয়া চৌকির উপর তালপাতার তাড়ি ও দোয়াত-কলম রেখে পূজা করার প্রথা ছিল। শ্রীপঞ্চমী তিথিতে ছাএরা বাড়িতে বাংলা বা সংস্কৃত গ্রন্থ দোয়াত ও কলমে সরস্বতী পূজা করত।

নতুন প্রজন্মের কাছে ধর্মীয় রীতি অনুশাসন ও শিক্ষাকে তুলে ধরার জন্য প্রচুর সংখ্যক প্রবাসী সনাতন ধর্মাবলম্বীরা তাদের শিশুদের নিয়ে পূজামণ্ডপে হাজির হন। কোমলমতি শিশুদের নিয়ে মায়ের কাছে প্রার্থনা করেন বিদ্যা বুদ্ধি ও মঙ্গলময় আগামী দিনের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সরস্বতী পূজা
শেয়ারTweetPin

সর্বশেষ

নিরাপত্তায় বিজিবি মোতায়েন

নববর্ষে রাজধানীর নিরাপত্তায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন

এপ্রিল ১৪, ২০২৬

কড়া নিরাপত্তায় শেষ হলো বৈশাখী শোভাযাত্রা

এপ্রিল ১৪, ২০২৬

টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী

এপ্রিল ১৪, ২০২৬

দেশের কিছু এলাকায় কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা

এপ্রিল ১৪, ২০২৬

লেব্রনের মিম দেখে প্রত্যাবর্তনের অনুপ্রেরণা ইয়ামালের

এপ্রিল ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT