চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় ভ্যাকসিনেশন পরিকল্পনায় স্বচ্ছতার দাবি

আহসান রাজীব বুলবুলআহসান রাজীব বুলবুল
৯:০১ পূর্বাহ্ণ ১৪, জানুয়ারি ২০২১
আন্তর্জাতিক
A A

কানাডার প্রধান চারটি প্রদেশ অন্টারিও, বৃটিশ কলম্বিয়া, আলবার্টা, এবং কুইবেকে নাটকীয় ভাবে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা বাড়ছে।

আর করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কারণে হাসপাতাল, নিবিড় পরিচর্যাকেন্দ্রে ব্যাপকহারে চাপ পড়ছে। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানাসহ সরকারি বিভিন্ন বিধিনিষেধ দেওয়া সত্ত্বেও করোনাভাইরাস কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।

কানাডার বিভিন্ন প্রদেশে ইতিমধ্যেই টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানান, জানুয়ারির মধ্যে কানাডায় এক মিলিয়ন ডোজ টিকা এসে পৌঁছুবে। প্রতিজনকে দুটি করে ৫ শত হাজার নাগরিককে জানুয়ারীর মধ্যেই টিকা দেয়া যাবে বলে তিনি উল্লেখ করেন।

অন্যদিকে জনপ্রতি ভ্যাকসিন প্রয়োগে অন্টারিও অনেক পিছিয়ে আছে বলে মন্তব্য করেন লিবারেল পার্টির নেতা স্টিভেন ডেল ডুকা। তিনি বলেন, ভ্যাকসিন হচ্ছে টানেলের শেষ প্রান্তের আলো। এটির প্রয়োগ যদিও এক সপ্তাহও বিলম্ব হয় তাহলেও এর পরিণতি খারাপ হবে। আমাদের হাতে পর্যাপ্ত ভ্যাকসিন থাকলেও প্রয়োগ হয়েছে খুবই কম। প্রয়োগে বিলম্বের পেছনে কোনো অজুহাতই গ্রহণযোগ্য হয়।

প্রদেশের সর্বশেষ উপাত্ত অনুযায়ী, ফাইজার-বায়োএনটেকের ৯০ হাজার ভ্যাকসিনের মধ্যে প্রয়োগ করা হয়েছে এখন পর্যন্ত ১১ হাজার ডোজ। ভ্যাকসিনেশনের এ ধীর গতিতে ক্ষোভ প্রকাশ করেছেন সমালোচকরা। তাদের মধ্যে স্বাস্থ্য খাতের ব্যক্তিরাও আছেন। আর বিরোধী দলীয় আইন প্রণেতারা ভ্যাকসিনেশন পরিকল্পনায় আরও স্বচ্ছতা দাবি করেছেন।

ছুটির দিনে ভ্যাকসিনেশনের গতি কম হওয়ায় সমালোচকদের তোপের মুখে পড়েছে অন্টারিও সরকার। এ অবস্থায় ভ্যাকসিনেশন পরিকল্পনায় আরও স্বচ্ছতা আনার দাবি তুলেছেন বিরোধী দলের আইন প্রণেতারা।

Reneta

সরকারের তরফ থেকে বলা হয়েছে, প্রদেশের ১৯টি ভ্যাকসিনেশন ক্লিনিকের মধ্যে রোববার খোলা ছিল পাঁচটি। ১০টি চালু ছিল সোমবার। তবে মঙ্গলবার থেকে সব ভ্যাকসিনেশন ক্লিনিক খোলা থাকবে বলে আশা করা হচ্ছে।

এনডিপি নেতা আন্দ্রিয়া হরওয়াথ এক বিবৃতিতে বলেছেন, দুই সপ্তাহ আগেই অন্টারিওতে ভ্যাকসিন পৌঁছে গেছে। কিন্তু সরকার সেগুলো অগ্রাধিকারপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে প্রয়োগ না করে, পরিবহনের উপায় খুঁজতেই হিমশিম খাচ্ছে।

ভ্যাকসিনেশনের ধীর গতির জন্য কর্মী স্বল্পতা দায়ি করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আলেক্সান্দ্রা হিলকেন। তিনি বলেন, আমাদের ভুলে গেলে চলবে না যে, কোভিড-১৯ এর সংক্রমণ লং-টার্ম কেয়ার হোম ও হাসপাতালে কর্মী সংকট তীব্র করে তুলেছে। এ কারণেই ছুটির দিনে কম ভ্যাকসিনেশন খোলা রাখার অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট হাসপাতাল।

উল্লেখ্য, কানাডায় আনুষ্ঠানিকভাবে টিকাদান কর্মসূচি শুরু হয় গত ১৪ ডিসেম্বর। সর্বশেষ তথ্য অনুযায়ী, কানাডায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৮১ হাজার ৩২৮ জন, মৃত্যুবরণ করেছেন ১৭ হাজার ৩শ’ ৮৩ জন এবং সুস্থ হয়েছেন ৫ লাখ ৮৪ হাজার ৬ শ’ ৫২ জন।

অন্যদিকে দেশটির সরকার করোনা পরিস্থিতি মোকাবিলায় দ্রুততম সময়ে কিভাবে নাগরিকদের টিকার আওতায় আনা যায় তার ওপর জোর গুরুত্বারোপ করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভ্যাকসিনকরোনাভাইরাসকোভিড-১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের বিপক্ষে জিতে ১৬ বছর পর সেমিফাইনালে স্পেন, প্রতিপক্ষ ফ্রান্স

জুলাই ১১, ২০২৬

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

জুলাই ১১, ২০২৬

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT