প্রবাস সংবাদ

কানাডায় প্রবাসীদের ভার্চুয়াল ঈদ উদযাপন

জনপ্রিয় মুসল্লিরা মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ পড়ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মসজিদে মুসল্লিরা সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করছেন, স্বাস্থ্যবিধি অনুসরণ করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কানাডার বিভিন্ন স্থানে উদযাপিত হয়েছে ঈদুল ফিতর। ভিন্ন মাত্রার এবারের ঈদ ছিল একেবারেই আলাদা।

কানাডায় ক্যালগেরির আকরাম জুম্মা মসজিদে সীমিত মুসলমান নিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায় হয় যা লাইভ দেয়া হয় ফেসবুক এবং ইউটিউবে। অনেকে ঘরে বসে ভার্চুয়াল এই পদ্ধতির মাধ্যমে তাদের নামায আদায় করেন।

নামাজ শেষে প্রবাসী বাঙালিরা মুঠোফোন আর ভার্চুয়াল পদ্ধতিতে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছে একে অপরের সঙ্গে, ভাগাভাগি করে নেন ঈদের আনন্দ।

কানাডায় এবার ঈদ রোববার হওয়ায় ছিল বাড়তি আমেজ। ঈদের দিন এখানে কারো কারো থাকে কর্ম দিবস। এ বছর ব্যতিক্রম ছিল ঈদের নামাজ পড়তে না যাওয়া। তবুও প্রবাসী বাঙালিরা খুব ভোরে নতুন পোশাক পরে পরিবার পরিজন নিয়ে ঈদের নামাজ পড়েন বাড়িতে। অনেকেই ভার্চুয়াল ঈদের নামাজে যোগ দেন ঘরে বসেই।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…