সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মনে করেছে তারা নির্বাচন না গেলে আবারো বিনা প্রতিদ্বন্দ্বিতার ফাঁদ তৈরি হবে। এটা যদি তারা ভেবে থাকেন তাহলে তারা বোকার স্বর্গে বাস করছেন।
নারায়ণগঞ্জের গোগনগর কয়লাঘাট এলাকায় তৃতীয় শীতলক্ষ্যা সেতুর প্রথম পিলারের পাইলিং কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, এবার অনেক দলই নির্বাচনে আসবে। খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে বিএনপি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করলে সরকারকে মোকাবেলা করতে হবেনা। জনগণ তা প্রতিহত করবে।
এর আগে মন্ত্রী সেনাবাহিনীর তত্বাবধানে নির্মিত গোগনগর-কাশিপুর ক্ষতিগ্রস্ত দুইটি পুনঃনির্মিত সেতুর উদ্বোধন করেন।









