চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাউন্সিলর পদে বিতর্কিত প্রার্থী আছে কিনা খুঁজে যথাযথ প্রার্থীতা ঘোষণা: কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৯ অপরাহ্ণ ০২, জানুয়ারি ২০২০
- সেমি লিড, রাজনীতি
A A

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের নিয়ে দলের অভ্যন্তরে কিছু কিছু জায়গায় প্রশ্ন ওঠার প্রেক্ষিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: কোথাও বিতর্কিত প্রার্থী আছে কিনা এবং প্রার্থীরা অবস্থান কী, এসব খুঁজে দেখে যথাযথ প্রার্থীতা ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার আওয়ামী লীগ ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে শীতার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণের সমন্বয় সভা শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন: আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব সিদ্ধান্ত সঠিক নাও হতে পারে। এজন্য তৃণমূল পর্যন্ত আমরা টিমওয়ার্ক করছি। কোথাও বিতর্কিত প্রার্থী আছে কিনা এবং প্রার্থীরা অবস্থান কী’ এগুলো আমরা খুঁজে দেখবো  এবং যথাযথ প্রার্থী ঘোষণা করার ব্যাপারে সাহায্য-সহযোগিতা করবো।

সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি যে কারচুপির আশংকা জানিয়েছে তার সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন: বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে, নির্বাচনটা খারাপ সেটা প্রমাণ করার জন্য; বিষয়টা হাস্যকর। নির্বাচনের আগে তারা এ ধরনের মন্তব্য করে। কিভাবে তারা এর আগে সিলেটে জিতেছে, কুমিল্লায় জিতেছে? তাদের জয় প্রমাণ করে বিগত নির্বাচনগুলো সুষ্ঠু ছিলো।

বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না দাবি করে তিনি আরও বলেন: তারা আসলে গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা ক্ষমতার রাজনীতি করে। ক্ষমতা পেলে সব ঠিক আর ক্ষমতা না পেলে কোন কিছুই না। তারা তাদের হিসেব মতই চলে। তারা গণতন্ত্রের ভাষা বোঝে না। তারা আইন মানে না, আদালত মানে না, পার্লামেন্ট মানে না। তাদের একমাত্র লক্ষ্য যেনতেন উপায়ে ক্ষমতায় যাওয়া। আর ক্ষমতায় গিয়ে লুটপাট করা, আবারো হাওয়া ভবন তৈরি করা।

বিএনপির অপরাজনীতির উদাহরণ তুলে ধরে কাদের বলেন: হত্যা, খুনের রাজনীতি করা তাদের পুরনো দিনের অভ্যাস। এ ধরনের দল গণতন্ত্রে বিশ্বাস করে এটা কখনো কেউ বিশ্বাস করবে না। তারা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়েছে এজন্য আমরা তাদের স্বাগত জানিয়েছি। নির্বাচন ফ্রী এন্ড ফেয়ার হবে সকলের কাছে গ্রহণযোগ্য হবে। নির্বাচনে হেরে গেলে তারা কারচুপির অভিযোগ করবে। নারায়ণগঞ্জে এত সুন্দর নির্বাচন তারপরও তারা সুক্ষ কারচুপির অভিযোগ করেছে। এটা তাদের পুরনো অভ্যাস। নির্বাচন সুন্দরভাবেই হবে।

বিএনপির জনপ্রিয়তা তলানিতে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন: জনগণ তাদের ভোট দিলে তারা জিতবে। দেশের ৯০ মানুষ বিএনপি’র নেতিবাচক রাজনীতির বিপক্ষে। ৯০ শতাংশ মানুষ বিএনপিকে চায় না। এই শতাংশ মাত্রা আস্তে আস্তে তলানীতে গিয়ে দাঁড়াবে।

এর আগে, প্রয়াত সাবেক সংসদ সদস্য ফজিলাতুন্নেছা বাপ্পির মৃত্যুতে শোক প্রকাশ করেন ওবায়দুল কাদের।

কাদের বলেন: আজ এয়ার এম্বুলেন্সে তাকে চেন্নাই নেওয়ার কথা ছিলো। আজ অপরাহ্ন তিনটায় সংসদের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা এবং বিকালে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানের পাশে দাফন করা হবে।

সংবাদ সম্মেলনে এসময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল, অ্যাডভোকেট আফজাল হোসেন, এস এম কামাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় সদস্য এবি এম রিয়াজুল কবির কাওছারসহ অনেকে।

ট্যাগ: আওয়ামী লীগওবায়দুর কাদেরমেয়রসিটি করপোরেশন নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

উত্তরের মেয়র পদে জাপা প্রার্থী অবৈধ

পরবর্তী

দিল্লিতে ব্যাটারি কারখানায় বিস্ফোরণ, ভবন ধসে আটকা অনেকে

পরবর্তী
দিল্লি-ব্যাটারি কারখানায় আগুন-বিস্ফোরণ

দিল্লিতে ব্যাটারি কারখানায় বিস্ফোরণ, ভবন ধসে আটকা অনেকে

ফেব্রুয়ারিতে মিরপুরে চালু হচ্ছে সিনেপ্লেক্স

সর্বশেষ

তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার: চিফ হুইপ

আগস্ট ২৬, ২০২৬

অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হবে না, সহযোগিতা করবে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

আগস্ট ২৬, ২০২৬

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় কমেছে তেলের দাম

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনের কর্মসূচি

আগস্ট ২৬, ২০২৬

‘ফুল অউর কাঁটে’ নির্মাতার শেষযাত্রায় বলিউড

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT