আন্তর্জাতিক

কাতালোনিয়ার পার্লামেন্ট অধিবেশন স্থগিত করলো স্পেনের আদালত

বিক্ষোভে অংশ নেওয়া মানুষদের সমাবেশ, বিভিন্ন বয়সের ও পোশাকের ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিক্ষোভে অংশ নেওয়া মানুষদের সমাবেশ, কিছু মানুষ বসে ও কিছু দাঁড়িয়ে, বিভিন্ন রঙের পোশাক পরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

স্বাধীনতার প্রশ্নে গণভোটে বিরোধিতার পর এবার কাতালোনিয়ার পার্লামেন্ট অধিবেশন স্থগিত করেছে স্পেনের সাংবিধানিক আদালত। কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণার ঠিক আগ মুহূর্তে বৃহস্পতিবার আদালত এই আদেশ দেয়।

এর আগে কাতালোনিয়ার স্বাধীনতাকামী নেতা কার্লোস পুজডেমন্ড আগামী অধিবেশনেই স্বাধীনতার ঘোষণা দিবেন বলে জানান। কিন্তু আদালত বলছে, কাতালোনিয়া যদি স্বাধীনতার ঘোষণা দেয় তবে এ কারণে এমপিদের অধিকার ক্ষুণ্ণ হবে।

এছাড়া রোববার গণভোট শেষে কাতালোনিয়ার স্পেন থেকে আলাদা হয়ে যাওয়া এখন মাত্র ‘সময়ের ব্যাপার’ বলে জানিয়েছেন স্বায়ত্তশাসিত অঞ্চলটির স্বাধীনতাকামী নেতা কার্লোস পুজডেমন্ড।

তবে তাদের এই সিদ্ধান্ত সংবিধানের লঙ্ঘন হবে বলে জানিয়েছেন আদালত। এছাড়া স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাহই স্বায়ত্তশাসিত অঞ্চলের সরকারকে স্বাধীনতা ঘোষণা না করতে সতর্ক করেছিলেন।



এর আগে কাতালোনিয়ার গণভোট বন্ধে তা অবৈধ ঘোষণা করেছিল আদালত। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা ও কেন্দ্রীয় সরকারের বাধার মুখেও কাতালোনিয়ায় গণভোট অনুষ্ঠিত হয়। রোববারের এই সহিংস গণভোটকে ঘিরে ৮ শতাধিক মানুষ আহত হন।

এই গণভোটে ৪২ দশমিক ৩ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়ে কাতালান কর্মকর্তারা বলেন, ৯০ শতাংশ ভোট পড়েছে স্বাধীনতার পক্ষে।

বিষয়:কাতালোনিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…