চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাতার বিশ্বকাপে হয় রোনালদো খেলবেন, নয় ইতালি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০০ পূর্বাহ্ণ ২৭, নভেম্বর ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

চারবারের সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইতালি গত বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি। রাশিয়া আসরের মতো পরিণতি হতে পারে এবারও। কাতার বিশ্বকাপে যাওয়ার জন্য কঠিন পরীক্ষা দিতে হবে আজ্জুরিদের। যাতে প্রতিপক্ষ হতে পারে রোনালদোর পর্তুগাল।

সেই পরীক্ষায় যদি পাশ করে ফেলে ইতালি, কপাল পুড়বে ক্রিস্টিয়ানো রোনালদোর। সিআর সেভেনের শেষ বিশ্বকাপ বলে যে ফিসফাস, আসছে আসরে রোনালদোর পর্তুগাল যদি খেলার টিকেট কেটে ফেলে, রাশিয়ার পর ফের কাতার বিশ্বকাপেও যাওয়া হবে না বর্তমান ইউরোজয়ী ইতালির।

রোমাঞ্চের ওই ফাইনালে মুখোমুখি হওয়ার আগে অবশ্য নিজেদের সেমিফাইনাল নামের এক লড়াই উতরে আসতে হবে আগে। যেখানে ইতালির প্রতিপক্ষ নর্থ মেসিডোনিয়া, আর পর্তুগালের প্রতিপক্ষ তুরস্ক।

এমনই এক জটিল সমীকরণের সামনে পড়ে গেছে ফুটবলবিশ্ব। বিশ্বকাপ বাছাইয়ে সরাসরি উতরে যেতে না পারায় প্লে-অফ খেলতে হচ্ছে ইতালি ও পর্তুগালকে। সেখানে এভাবে মুখোমুখি হয়ে একদলের ছিটকে যাওয়ার বিষণ্ণ পরিস্থিতি তৈরি হয়েছে।

ইউরোপ অঞ্চলে ইতালি ও পর্তুগাল বাছাইপর্বে নিজ গ্রুপে সেরা হতে পারেনি। তাই প্লে-অফের ঝক্কি। কাতার বিশ্বকাপের জন্য প্লে-অফে নামতে যাওয়া দলগুলোর প্রতিপক্ষ নির্ধারিত হয়ে গেছে শুক্রবার। ড্র সামনে ফেলে দিয়েছে কঠিন সব হিসাব-কিতাবের।

প্লে-অফের একই দিকে পড়েছে ইতালি ও পর্তুগাল। তাতেই নির্ধারণ হয়ে গেছে যেকোনো এক দলের বিশ্বকাপে খেলা হচ্ছে না। প্লে-অফে ১২টি দল অংশ নেবে তিন ভাগে ভাগ হয়ে।

Reneta

ইউরোপে বাছাইপর্বে নিজ গ্রুপে সেরা হয়ে ১০টি দল সরাসরি কাতার বিশ্বকাপের টিকেট কেটে ফেলেছে। আর দশ গ্রুপের ১০ রানার্সআপ এবং নেশন্স লিগের সেরা দুদল অস্ট্রিয়া ও চেক প্রজাতন্ত্র খেলবে এই প্লে-অফে।

প্লে-অফে তিন গ্রুপের মধ্যে এক ভাগের ৪টি করে দল প্রথমে সেমিফাইনাল নামের লড়াইয়ে অংশ নেবে। যার মধ্যে ফাইনালে যাবে দুদল। ফাইনালে যে জিতবে, সে টিকেট পাবে কাতারের। বাকি দলটির বিশ্বকাপ স্বপ্ন থমকে যাবে আসছে আসরের জন্য। লড়াই-উত্তেজনার মধ্য দিয়ে প্লে-অফের জন্য ভাগ করা তিন গ্রুপের ৩ দল বিশ্বযজ্ঞে যাবে এবার।

পর্তুগাল, স্কটল্যান্ড, ইতালি, রাশিয়া, সুইডেন, ওয়েলস, তুরস্ক, পোল্যান্ড, নর্থ মেসিডোনিয়া, ইউক্রেন, অস্ট্রিয়া, চেক প্রজাতন্ত্র অংশ নিচ্ছে প্লে-অফে। নতুন বছরের ২৪ ও ২৫ মার্চ সেমি এবং ২৮ ও ২৯ মার্চ হবে ফাইনালের খেলাগুলো।

এক নজরে কোন দল কোন গ্রুপে, সেমিতে কে কার প্রতিপক্ষ-

প্রথম গ্রুপ: ওয়েলস-অস্ট্রিয়া, স্কটল্যান্ড-ইউক্রেন
দ্বিতীয় গ্রুপ: রাশিয়া-পোল্যান্ড, সুইডেন-চেক প্রজাতন্ত্র
তৃতীয় গ্রুপ: পর্তুগাল-তুরস্ক, ইতালি-মেসিডোনিয়া

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইতালিকাতার বিশ্বকাপ-2022পর্তুগালরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT